০/৩৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৬ - জ্ঞানার্জনের জন্য ঘর থেকে বের হওয়া

আলিমদের মর্যাদা এবং জ্ঞানার্জনে উৎসাহিত করা।

জ্ঞানার্জনের পথে বের হওয়া: ফেরেশতাদের সন্তুষ্টির কাজ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ أَتَيْتُ صَفْوَانَ بْنَ عَسَّالٍ الْمُرَادِيَّ فَقَالَ مَا جَاءَ بِكَ قُلْتُ أُنْبِطُ الْعِلْمَ. قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " مَا مِنْ خَارِجٍ خَرَجَ مِنْ بَيْتِهِ فِي طَلَبِ الْعِلْمِ إِلاَّ وَضَعَتْ لَهُ الْمَلاَئِكَةُ أَجْنِحَتَهَا رِضًا بِمَا يَصْنَعُ " .

যির ইবনু হুবাইশ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি সাফওয়ান বিন আসসাল আল-মুরাদী (রাঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি বলেন, তোমাকে কিসে নিয়ে এসেছে? আমি বললাম, জ্ঞানার্জনের জন্য। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তিই জ্ঞানার্জনের জন্য তার ঘর থেকে রওনা হয়, তার এই মহৎ উদ্যোগের জন্য মালায়িকাহ তাঁদের পাখা বিস্তার করেন।

[২২৪] আহমাদ ১৭৬২৩, ১৭৬২৮, ১৭৬৩৪; দারিমী ৩৫৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী আসিম বিন আবুন নাজুদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে অধিক ভুল করেন। ইয়াকুব বিন সুফইয়ান তাকে সিকাহ বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে জ্ঞানার্জনের নিয়ত ও উদ্যোগের মর্যাদা বোঝানো হয়েছে। বর্ণনাকারী সাফওয়ান বিন আসসাল (রাঃ)-এর কাছে গেলে তিনি জানতে চান, কী কারণে এসেছে। উত্তরে বলা হয়, জ্ঞানার্জনের জন্য। তখন তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী শুনান—যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে পাখা বিস্তার করেন। এখানে শুধু শেষ ফল নয়, ইলমের পথে বের হওয়ার উদ্যোগকেও সম্মান দেওয়া হয়েছে। একজন মুসলিম যখন দ্বীন শেখার জন্য সময় দেয়, পথে বের হয়, আলেমের কাছে যায় বা জ্ঞানীদের কাছ থেকে শেখে, তখন এটি সাধারণ কাজ নয়; হাদিসের ভাষায় এটি ফেরেশতাদের সন্তুষ্টির কারণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জ্ঞানার্জনের উদ্দেশ্যে বের হওয়া প্রশংসনীয় কাজ।
  • ইলম শেখার নিয়ত ও চেষ্টা আল্লাহর কাছে মূল্যবান।
  • ফেরেশতাদের সন্তুষ্টির কথা জ্ঞান অন্বেষীকে উৎসাহ দেয়।
  • দ্বীন শেখার জন্য সময় ও কষ্ট দেওয়া ভালো উদ্যোগ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন