১২/৫১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৬২ - লেনদেন শেষ না করে পৃথক হওয়ার সতর্কতা
সোনার বিনিময়ে রুপা এবং রুপার বিনিময়ে সোনা ক্রয়-বিক্রয় করা।
সোনা-রুপা লেনদেনে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া আলাদা না হওয়ার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২২৬২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৬২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ ثَعْلَبَةَ الْحِمَّانِيُّ، قَالُوا حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، أَوْ سِمَاكٌ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ سِمَاكًا - عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَكُنْتُ أَبِيعُ الإِبِلَ فَكُنْتُ آخُذُ الذَّهَبَ مِنَ الْفِضَّةِ وَالْفِضَّةَ مِنَ الذَّهَبِ وَالدَّنَانِيرَ مِنَ الدَّرَاهِمِ وَالدَّرَاهِمَ مِنَ الدَّنَانِيرِ . فَسَأَلْتُ النَّبِيَّ ـ ﷺ ـ فَقَالَ «إِذَا أَخَذْتَ أَحَدَهُمَا وَأَعْطَيْتَ الآخَرَ فَلاَ تُفَارِقْ صَاحِبَكَ وَبَيْنَكَ وَبَيْنَهُ لَبْسٌ» .حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ نَحْوَهُ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি উটের ব্যবসা করতাম। আমি রুপার পরিবর্তে সোনা, সোনার পরিবর্তে রুপা, দীনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের পরিবর্তে দীনার গ্রহণ করতাম। আমি এ সম্পর্কে নবী (ﷺ) কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ যখন তুমি ঐগুলোর একটি গ্রহণ করবে এবং অপরটি প্রদান করবে, তখন তোমার সঙ্গীর সাথে লেনদেন চূড়ান্ত না করে পৃথক হবে না। (তিরমিযী ১১৭৯)। [উপরোক্ত হাদীসে মোট ৭ টি সানাদের ৬ টি বর্ণিত হয়েছে, অপরটি সানাদটি হলঃ]। ২২৬২(১). ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত।
[২২৬২] তিরমিযী ১২৪২, নাসায়ী ৪৫৮২, ৪৫৮৩, ৪৫৮৯, আবূ দাউদ ৩৩৫৪, আহমাদ ৪৮৬৮, ৫৫৩০, ৫৭৩৯, ৬২০৩, ৬৩৯১, দারেমী ২৫৮১, ইরওয়া ১৩২৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সুফইয়ান বিন ওয়াকী সম্পর্কে ইমাম বুখারী মন্তব্য করেছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হিব্বান বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী তার হাদিস বর্জন করেছেন। ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৪১৮, ১১/২০০ নং পৃষ্ঠা)২. আতা ইবনুস সায়িব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় পরিবর্তন করেছেন। আয়্যুব বিন আবু তামিমাহ আস-সাখতিয়ানী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৩৪, ২০/৮৬ নং পৃষ্ঠা)৩. সিমাক বিন হারব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদিস যারা শ্রবন করেছেন তা সহিহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৬২-এর সারসংক্ষেপ
ইবনু উমর (রাঃ) উটের ব্যবসা করতেন। তিনি কখনও রুপার পরিবর্তে সোনা, আবার কখনও সোনার পরিবর্তে রুপা নিতেন। দিনার ও দিরহামের বিনিময়ও করতেন। এ বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করলে তিনি সহজ নিয়ম বলে দেন—যখন একটি নেবে এবং অন্যটি দেবে, তখন সঙ্গীর সাথে লেনদেন চূড়ান্ত না করে পৃথক হবে না। এখানে মূল কথা হলো মুদ্রা বিনিময় ঝুলিয়ে রাখা যাবে না। ক্রেতা-বিক্রেতা যেন বুঝে নেয় কে কী পেল এবং কী দিল। সোনা-রুপা বিনিময়, দিনার-দিরহাম বদল বা সরফের লেনদেনে সন্দেহ ও ভুল বোঝাবুঝি দূর করা জরুরি। এতে উভয়ের অধিকার পরিষ্কার থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেন চূড়ান্ত না করে আলাদা হওয়া থেকে সাবধান থাকতে হবে।
- মুদ্রা বিনিময়ে ভুল বোঝাবুঝি দূর করা দরকার।
- ক্রেতা-বিক্রেতার অধিকার স্পষ্ট হওয়া উচিত।
