১২/৫৮. অধ্যায়ঃ

সুদ সম্পর্কে কঠোর বানী।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৭৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي خَيْرَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى مِنْهُمْ أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَمَنْ لَمْ يَأْكُلْ أَصَابَهُ مِنْ غُبَارِهِ ‏"‏ ‏.‏

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশ্যই মানুষ এমন এক যুগের সম্মুখীন হবে যখন তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে সুদখোর নয়। সে সুদ না খেলেও তার ধুলোবালি (মলিনতা) তাকে স্পর্শ করবে।

[২২৭৮] নাসায়ী ৪৪৫৫, আবূ দাউদ ৩৩৩১, মিশকাত ২৮১৮, আত-তালীকুর রাগীব ৩/৫৩। আর-রাদ্দু আলাল বালীক ৩৩০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সাঈদ বিন আবু খায়রাহ সম্পর্কে ইবনু হিব্বান ছাড়া কেউ তাকে সিকাহ বলেননি। এই হাদিসটি ব্যাতিত তার সম্পর্কে অন্য কোথাও জানা যায় না। এছাড়াও সানাদের হাসান আল-বুসায়রী তিনি আবু হুরায়রাহ (রাঃ) থেকে হাদিস শ্রবন করেননি। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২৬৩, ১০/৪১৬ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন