১২/৬৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৯৯ - গাছে ঢিল নয়, পড়ে থাকা ফল খাওয়ার শিক্ষা

কোন ব্যক্তি কারো গবাদি পশু বা ফলের বাগান অতিক্রম করাকালে তা থেকে কিছু (দুধ বা ফল) নিতে পারবে কিনা?

গাছে ঢিল ছোড়া নয়: শিশুকে কোমলভাবে শেখানোর হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، وَيَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، قَالاَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي الْحَكَمِ الْغِفَارِيَّ، قَالَ حَدَّثَتْنِي جَدَّتِي، عَنْ عَمِّ، أَبِيهَا رَافِعِ بْنِ عَمْرٍو الْغِفَارِيِّقَالَ كُنْتُ وَأَنَا غُلاَمٌ، أَرْمِي نَخْلَنَا - أَوْ قَالَ نَخْلَ الأَنْصَارِ - فَأُتِيَ بِيَ النَّبِيَّ ـ ﷺ ـ فَقَالَ «يَا غُلاَمُ - وَقَالَ ابْنُ كَاسِبٍ فَقَالَ يَا بُنَىَّ - لِمَ تَرْمِي النَّخْلَ " . قَالَ قُلْتُ آكُلُ . قَالَ «فَلاَ تَرْمِي النَّخْلَ وَكُلْ مِمَّا يَسْقُطُ فِي أَسَافِلِهَا» . قَالَ ثُمَّ مَسَحَ رَأْسِي وَقَالَ " اللَّهُمَّ أَشْبِعْ بَطْنَهُ».

রাফি বিন আমর আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বালক বয়সে আমাদের খেজুর বাগানে অথবা এক আনসার ব্যক্তির খেজুর বাগানে ঢিল মেরেছিলাম। তিনি আমাকে নবী (ﷺ) এর নিকট নিয়ে আসেন। তিনি আমাকে বলেনঃ হে বালক বা হে বৎস! তুমি খেজুর গাছে ঢিল ছুঁড়েছিলে কেন? রাফে’(রাঃ) বলেন, আমি বললাম, খেজুর খাওয়ার জন্য। তিনি বলেনঃ তুমি আর কখনো খেজুর গাছে ঢিল মের না, গাছের নিচে যা পড়ে থাকে তা খাও। রাফে’(রাঃ) বলেন, অতঃপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেনঃ হে আল্লাহ! তুমি তার পেটের ক্ষুধা দূর করে দাও।

[২২৯৯] তিরমিযী ১২৮৮, আবূ দাউদ ২৬২২, আল-হাকিম ফিল-মুসতাদরাক ৩/৪৪৪, বায়হাকী ফিস সুনান ১/১৯৪, দারাকুতনী ১/৬৯, যইফ আবু দাউদ ৪৫৩। তাহকীক আলবানীঃ যইফ। ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা) ২. ইবনু আবুল হাকাম আল-গিফারী সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাফি (রাঃ) বলেন, তিনি বালক বয়সে খেজুর গাছে ঢিল মেরেছিলেন। তাকে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হলে তিনি রাগ করে কঠোর শাস্তি দেননি; বরং জিজ্ঞেস করলেন, কেন ঢিল ছুড়ছ? সে বলল, খেজুর খাওয়ার জন্য। তখন নবী (صلى الله عليه وسلم) বললেন, গাছে ঢিল মেরো না, নিচে যা পড়ে থাকে তা খাও। এরপর তিনি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ যেন তার পেটের ক্ষুধা দূর করেন। এই হাদিস শিশুকে শিক্ষা দেওয়ার কোমল পদ্ধতি, অন্যের সম্পদে ক্ষতি না করা এবং ক্ষুধার প্রতি দয়া দেখানোর সুন্দর উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষুধা থাকলেও অন্যের গাছে ক্ষতি করা ঠিক নয়।
  • শিশুকে ভুল করলে কোমলভাবে শেখানো দরকার।
  • পড়ে থাকা ফল খাওয়ার অনুমতি দিয়ে ক্ষুধার দিকও বিবেচনা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন