১৩/১৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৩৬ - প্রতিবেশীর হক মানার বাস্তব শিক্ষা
কোন ব্যক্তি তার প্রতিবেশীর দেয়ালের সাথে খুঁটি পুঁতলে
প্রতিবেশীর খুঁটি নিয়ে বিরোধ: হাদিস মানার সুন্দর দৃষ্টান্ত
সুনানে ইবনে মাজাহ : ২৩৩৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৩৬
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، أَنَّ هِشَامَ بْنَ يَحْيَى، أَخْبَرَهُ أَنَّ عِكْرِمَةَ بْنَ سَلَمَةَ أَخْبَرَهُ أَنَّ أَخَوَيْنِ مِنْ بَلْمُغِيرَةَ أَعْتَقَ أَحَدُهُمَا أَنْ لاَ يَغْرِزَ خَشَبًا فِي جِدَارِهِ فَأَقْبَلَ مُجَمِّعُ بْنُ يَزِيدَ وَرِجَالٌ كَثِيرٌ مِنَ الأَنْصَارِ فَقَالُوا نَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «لاَ يَمْنَعْ أَحَدُكُمْ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَارِهِ». فَقَالَ يَا أَخِي إِنَّكَ مَقْضِيٌّ لَكَ عَلَىَّ وَقَدْ حَلَفْتُ فَاجْعَلْ أُسْطُوَانًا دُونَ حَائِطِي أَوْ جِدَارِي فَاجْعَلْ عَلَيْهِ خَشَبَكَ.
মুজাম্মি' বিন ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
(ইকরিমা বিন সালামাহ সংবাদ দিয়েছেন যে) মুগীরা গোত্রের দু' ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ভাই বলে যে, অপর ভাই তার দেয়ালের সাথে খুঁটি পুঁতলে তার গোলাম আযাদ হয়ে যাবে। অতঃপর মুজাম্মি' বিন ইয়াযীদ (রাঃ) সহ আনসারদের আরো অনেক লোক এসে বলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে খুঁটি গাড়তে বাধা না দেয়।” তখন বিতর্ককারী ভাই বললো, হে ভাই! ফয়সালা আমার বিপক্ষে এবং তোমার অনুকূলেই রয়েছে। যেহেতু আমি শপথ করেছি, তাই তুমি আমার দেয়ালের পাশে একটি বড় খুঁটি পুঁতে তার উপর তোমার কাঠ রাখো।
[২৩৩৬] আহমাদ ১৫৫০৮, ইরওয়া ১৪৩০। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী হিশাম বিন ইয়াহইয়া সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার পরিচয় সম্পর্কে অজ্ঞাত। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইমাম যাহাবী বলেন, তার বিষয়টি মতভেদপূর্ণ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৫৯১, ৩০/২৬৪ নং পৃষ্ঠা)২. ইকরিমাহ বিন সালামাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০০৬, ২০/২৫২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুগীরা গোত্রের দুই ভাইয়ের মধ্যে দেয়ালে খুঁটি পোঁতা নিয়ে কথা কাটাকাটির ঘটনা এসেছে। এক ভাই এমন শপথ করে বসে যে, অন্য ভাই যদি তার দেয়ালে খুঁটি পোঁতে তবে তার গোলাম আজাদ হয়ে যাবে। পরে মুজাম্মি বিন ইয়াজিদ (রাঃ) এবং আরও আনসার সাক্ষ্য দেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ যেন তার প্রতিবেশীকে দেয়ালে খুঁটি গাড়তে বাধা না দেয়। তখন বিরোধকারী ভাই স্বীকার করে যে ফয়সালা তার বিপক্ষে এবং ভাইয়ের পক্ষে হয়েছে। সে নিজের শপথের কারণে দেয়ালের পাশে বড় খুঁটি বসিয়ে কাঠ রাখার পথ দেখায়। এতে হাদিস মানা, প্রতিবেশীর হক এবং ভুল অবস্থান থেকে ফিরে আসার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাদিসের ফয়সালা সামনে এলে নিজের অবস্থান বদলানো উচিত।
- প্রতিবেশীর বৈধ প্রয়োজন অকারণে আটকে রাখা ঠিক নয়।
- শপথ করার আগে ভেবে কথা বলা দরকার।
- বিরোধ মীমাংসায় সাক্ষ্য ও জ্ঞানী মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ।
