১৩/২৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫৩ - সন্ধি ও সমঝোতার সীমা

সন্ধি ও সমঝোতা স্থাপন।

ইসলামে সন্ধি ও সমঝোতা: হালাল-হারামের সীমা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৫৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا» .

আমর বিন আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, মুসলমানের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন করা জায়েজ, তবে হালালকে হারামকারী এবং হারামকে হালালকারী সন্ধি ব্যতীত।

২৩৫৩] তিরমিযী ১৩৫২, বায়হাকী ফিস সুনান ৬/৬৪, ইরওয়া ১৩০৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী খালিদ বিন মাখলাদ আল-কাতওয়ানী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, ইনশাআল্লাহ্‌ আমার নিকট তার ব্যাপারে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী তবে শীয়া মতাবলম্বী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শীয়া মতাবলম্বী। ইমাম যাহাবী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীল হিসেবে গ্রহণযোগ্য হবে না। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৬৫২, ৮/১৬৩ নং পৃষ্ঠা)২. কাসীর বিন আবদুল্লাহ বিন আমর বিন আওফ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, আমভাবে তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি মিথ্যুকদের একজন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯৪৮, ২৪/১৩৬ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু কাসীর বিন আবদুল্লাহ বিন আমর বিন আওফ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৮ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৭ টি খুবই দুর্বল, ৯ টি দুর্বল, ১২ টি হাসান হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ১৩৫২, আবু দাউদ ৩৫৯৪, আহমাদ ৮৫৬৬, দারাকুতনী ২৮৬৮।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মুসলমানের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন করা জায়েজ। তবে এমন সন্ধি জায়েজ নয়, যা হালালকে হারাম করে বা হারামকে হালাল করে। এই শিক্ষা খুব বাস্তব। মানুষের মধ্যে বিরোধ, লেনদেন বা সম্পর্কের সমস্যা হলে সমঝোতা ভালো পথ হতে পারে। কিন্তু সমঝোতার নামে আল্লাহর নির্ধারিত সীমা ভাঙা যাবে না। অর্থাৎ শান্তি চাইতে হবে, কিন্তু অন্যায়কে বৈধ বানিয়ে নয়। এই হাদিস আমাদের শেখায়, মীমাংসা ও ন্যায়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। যে সমঝোতা সত্য, অধিকার ও হালাল-হারামের সীমা মানে, সেটিই গ্রহণযোগ্য সমঝোতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলমানদের মধ্যে সমঝোতা করা জায়েজ।
  • সমঝোতা হালাল-হারামের সীমা বদলাতে পারে না।
  • বিরোধ মেটাতে শান্তি দরকার, তবে তা ন্যায়ের মধ্যে হতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন