১৩/২৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫৫ - ক্রয়-বিক্রয়ে তিন দিনের এখতিয়ার
যে ব্যক্তি নিজের সম্পদ নষ্ট করে তার উপর প্রতিবন্ধকতা আরোপ।
ক্রয়-বিক্রয়ে খিয়ার: তিন দিনের এখতিয়ার ও প্রতারণা নিষেধ
সুনানে ইবনে মাজাহ : ২৩৫৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৫৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانٍ، قَالَ هُوَ جَدِّي مُنْقِذُ بْنُ عَمْرٍو وَكَانَ رَجُلاً قَدْ أَصَابَتْهُ آمَّةٌ فِي رَأْسِهِ فَكَسَرَتْ لِسَانَهُ وَكَانَ لاَ يَدَعُ عَلَى ذَلِكَ التِّجَارَةَ وَكَانَ لاَ يَزَالُ يُغْبَنُ فَأَتَى النَّبِيَّ ﷺ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ لَهُ " إِذَا أَنْتَ بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ. ثُمَّ أَنْتَ فِي كُلِّ سِلْعَةٍ ابْتَعْتَهَا بِالْخِيَارِ ثَلاَثَ لَيَالٍ فَإِنْ رَضِيتَ فَأَمْسِكْ وَإِنْ سَخِطْتَ فَارْدُدْهَا عَلَى صَاحِبِهَا " .
মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন হাব্বান (রহঃ) হতে বর্ণিতঃ
মুনকিয বিন আমর হলেন আমার নানা। তাঁর মাথায় একটি প্রচণ্ড আঘাত লাগার ফলে তাঁর জিহ্বা আড়ষ্ট হয়ে গেল। এতদসত্ত্বেও তিনি ব্যবসা-বাণিজ্য ত্যাগ করেননি। তিনি প্রায়ই ঠকে যেতেন। তিনি নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি তাঁকে জানান। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেনঃ তুমি যখন ক্রয়-বিক্রয় করবে তখন বল, যেন প্রতারণা করা না হয়। অতঃপর তুমি যে পণ্যই ক্রয় করবে, তিন দিনের এখতিয়ার পাবে। তুমি সন্তুষ্ট হতে পারলে পণ্য রেখে দিবে আর অসন্তুষ্ট হলে তা তাঁর মালিককে ফেরত দিবে।
[২৩৫৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ হাসান।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুনকিয বিন আমরের ঘটনা এসেছে। তাঁর মাথায় আঘাত লাগার কারণে জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। তারপরও তিনি ব্যবসা ছাড়েননি এবং প্রায়ই ঠকে যেতেন। তিনি নবী صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি জানান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে বলেন, যখন ক্রয়-বিক্রয় করবে তখন বলবে, যেন প্রতারণা করা না হয়। এরপর তিনি বলেন, যে পণ্যই ক্রয় করবে, তিন দিনের এখতিয়ার পাবে; সন্তুষ্ট হলে রেখে দেবে, আর অসন্তুষ্ট হলে মালিকের কাছে ফেরত দেবে। এই হাদিস লেনদেনে স্বচ্ছতা, দুর্বল ক্রেতার সুরক্ষা এবং সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়ার শিক্ষা দেয়। ব্যবসায় ন্যায় মানে শুধু দাম ঠিক করা নয়; ক্রেতাকে ঠকানো থেকেও বাঁচানো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনে প্রতারণা না করার কথা স্পষ্ট করা দরকার।
- দুর্বল ক্রেতার জন্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
- পণ্য পছন্দ না হলে নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার সুযোগের কথা এসেছে।
