১৫/৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৯৬ - ওয়াকফের মূলনীতি
যে ব্যক্তি ওয়াকফ করলো।
ওয়াকফের শিক্ষা: মূল সম্পত্তি রেখে আয় দান
সুনানে ইবনে মাজাহ : ২৩৯৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৯৬
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ ﷺ فَاسْتَأْمَرَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ مَالاً بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالاً قَطُّ هُوَ أَنْفَسُ عِنْدِي مِنْهُ فَمَا تَأْمُرُنِي بِهِ فَقَالَ " إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا " .قَالَ فَعَمِلَ بِهَا عُمَرُ عَلَى أَنْ لاَ يُبَاعَ أَصْلُهَا وَلاَ يُوهَبَ وَلاَ يُورَثَ تَصَدَّقَ بِهَا لِلْفُقَرَاءِ وَفِي الْقُرْبَى وَفِي الرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনুল খাত্তাব (রাঃ) খায়বারে এক খণ্ড জমি পেলেন। তিনি নবী (ﷺ)-এর নিকট এসে তাঁর নির্দেশ প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি খায়বারে এক খণ্ড সম্পত্তি লাভ করেছি। আমার মতে এত উত্তম সম্পত্তি আমি আর কখনো অর্জন করিনি। এই সম্পত্তির সম্পর্কে আপনি আমাকে কী হুকুম করেন? তিনি বলেনঃ তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি (তোমার মালিকানায়) বহাল রেখে তার আয় দান-খয়রাত করতে পারো।ইবনু উমর (রাঃ) বলেন, উমর (রাঃ) নিম্নোক্ত শর্তযোগে তাই করলেনঃ “মূল সম্পত্তি বিক্রয় করা যাবে না, দান করা যাবে না, তাতে ওয়ারিসী স্বত্বও বর্তাবে না এবং তার আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের আপ্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে দান করা হবে। যে তার মুতাওয়াল্লী হবে, সে তা থেকে ন্যায়সঙ্গতভাবে আহার করতে পারবে, কিন্তু জমা করতে পারবে না।
[২৩৯৬] সহীহুল বুখারী ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, ২৭৭৮, মুসলিম ১৬৩৩, তিরমিযী ১৩৭৫, নাসায়ী ৩৫৯৭, ৩৬০৩, ৩৬০৪, ৩৬০৫, আবূ দাউদ ২৮৭৮, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭, ইরওয়া ১৫৮২, সহীহ আবূ দাউদ ২৫৬২। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাঃ খায়বারে পাওয়া একটি মূল্যবান জমির বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর পরামর্শ চান। তিনি বলেন, এত উত্তম সম্পত্তি আগে পাননি। নবী صلى الله عليه وسلم তাকে বলেন, ইচ্ছা করলে মূল সম্পত্তি রেখে তার আয় দান করতে পারো। এরপর উমর রাঃ শর্ত দেন—মূল জমি বিক্রি করা যাবে না, দান করা যাবে না, ওয়ারিসী মালও হবে না; এর আয় যাবে দরিদ্র, নিকটাত্মীয়, দাসমুক্তি, আল্লাহর রাস্তা, মুসাফির ও মেহমানদের কাজে। মোতাওয়াল্লী ন্যায্যভাবে খেতে পারবে, কিন্তু জমা করতে পারবে না। এই হাদিস ওয়াকফের মৌলিক ধারণা খুব সুন্দরভাবে দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মূল সম্পত্তি রেখে তার আয় দান করা যেতে পারে।
- ওয়াকফে বিক্রি, হেবা ও মিরাসের শর্ত আলাদা করা হয়।
- ওয়াকফের আয় দরিদ্র ও কল্যাণের খাতে ব্যয় করা যায়।
- মোতাওয়াল্লী ন্যায্যভাবে নিতে পারে, জমা করার জন্য নয়।
