১৫/১৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩০ - মুসলিমকে করজ দেওয়া দানের মতো সওয়াবের কাজ
করয দেয়া।
করজ দেওয়ার সওয়াব ও মুসলিম ভাইকে সাহায্য
সুনানে ইবনে মাজাহ : ২৪৩০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ يُسَيْرٍ، عَنْ قَيْسِ بْنِ رُومِيٍّ، قَالَ كَانَ سُلَيْمَانُ بْنُ أُذُنَانٍ يُقْرِضُ عَلْقَمَةَ أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِهِ فَلَمَّا خَرَجَ عَطَاؤُهُ تَقَاضَاهَا مِنْهُ وَاشْتَدَّ عَلَيْهِ فَقَضَاهُ فَكَأَنَّ عَلْقَمَةَ غَضِبَ فَمَكَثَ أَشْهُرًا ثُمَّ أَتَاهُ فَقَالَ أَقْرِضْنِي أَلْفَ دِرْهَمٍ إِلَى عَطَائِي قَالَ نَعَمْ وَكَرَامَةً يَا أُمَّ عُتْبَةَ هَلُمِّي تِلْكَ الْخَرِيطَةَ الْمَخْتُومَةَ الَّتِي عِنْدَكِ.فَجَاءَتْ بِهَا فَقَالَ أَمَا وَاللَّهِ إِنَّهَا لَدَرَاهِمُكَ الَّتِي قَضَيْتَنِي مَا حَرَّكْتُ مِنْهَا دِرْهَمًا وَاحِدًا. قَالَ فَلِلَّهِ أَبُوكَ مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ بِي. قَالَ مَا سَمِعْتُ مِنْكَ. قَالَ مَا سَمِعْتَ مِنِّي قَالَ سَمِعْتُكَ تَذْكُرُ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «مَا مِنْ مُسْلِمٍ يُقْرِضُ مُسْلِمًا قَرْضًا مَرَّتَيْنِ إِلاَّ كَانَ كَصَدَقَتِهَا مَرَّةً " . قَالَ كَذَلِكَ أَنْبَأَنِي ابْنُ مَسْعُودٍ.
কায়স বিন রূমী (রহঃ) হতে বর্ণিতঃ
সুলায়মান (রহঃ) বিন উযুনান (রহঃ) আলকামা (রহঃ)-কে তাঁর ভাতা প্রাপ্তির সাপেক্ষে এক হাজার দিরহাম করজ দিয়েছিলেন। সুলায়মান (রহঃ) তাঁকে কঠোরভাবে করজ থেকে দানের তাগাদা দিলেন। আলকামা (রহঃ) তাঁর করজ ফেরত দিলেন এবং তাঁর প্রতি অসন্তুষ্ট হলেন। কয়েক মাস পর তিনি সুলায়মান (রহঃ)ের নিকট এসে বলেন, আমার ভাতা প্রাপ্তির সাপেক্ষে আমাকে এক হাজার দিরহাম করজ দিন। তিনি (সুলায়মান) বলেন, হাঁ খুব ভাল কথা। হে উতবার মা! দয়া করে আপনার নিকট গচ্ছিত মোহর করা থলেটি নিয়ে এসো। সে তা নিয়ে এলে সুলায়মান (রহঃ) (আলকামাকে (রহঃ)) বলেন, আল্লাহর শপথ! দেখুন, এগুলো আপনার সেই দিরহাম যা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। আমি তা থেকে একটি দিরহাম ও সরাইনি।আলকামা (রহঃ) বলেন, আল্লাহর জন্য আপনার পিতা উৎসর্গিত হোক! তবে কোন জিনিস তোমাকে আমার সাথে রুক্ষ আচরণ করতে প্ররোচিত করেছিল? তিনি বলেন, আমি আপনার নিকট যে হাদিস শুনেছি তা। আলকামা (রহঃ) বলেন, তুমি আমার নিকট কী হাদিস শুনেছ? তিনি বলেন আমি আপনাকে ইবনু মাসঊদ (রাঃ)-এর সুত্রে বর্ণনা করতে শুনেছি যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “কোন মুসলমান অপর মুসলমানকে দু’বার করজ দিলে সে সেই পরিমাণ মাল একবার দান-খয়রাত করার সমান সওয়াব পায়। ” আলকামাহ (রহঃ) বলেন, ইবনু মাসঊদ (রাঃ) আমাকে এভাবেই অবহিত করেছেন।
[২৪৩০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৩৮৯, আত-তালীকুর রাগীব ২/৩৪। তাহকীক আলবানীঃ যঈফ তবে মারফূ সুত্রে হাসান। উক্ত হাদিসের রাবী১. সুলায়মান বিন ইয়াসার সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য নয় তবে তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযযুক্ত। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৫, ১২/১০৬ নং পৃষ্ঠা)২. কায়স বিন রুমী সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম দারাকুতনী বলেন, এই হাদিস ছাড়া তার সম্পর্কে কোথাও কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯০৪, ২৪/৩৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে করজ দেওয়ার ফজিলত সুন্দরভাবে এসেছে। সুলায়মান ইবনে উযুনান আলকামা (রাঃ)-কে এক হাজার দিরহাম করজ দিয়েছিলেন এবং পরে কঠোরভাবে তা আদায় করেন। পরে জানা যায়, তিনি একই টাকা আলাদা করে রেখে দিয়েছিলেন যাতে আবার করজ দিতে পারেন। তিনি আলকামা (রাঃ)-এর কাছ থেকে শোনা হাদিসের কারণে এ কাজ করেন: কোনো মুসলিম অন্য মুসলিমকে দুইবার করজ দিলে একবার সে পরিমাণ দান করার মতো সওয়াব পায়। এখানে করজকে অভাবীকে সাহায্য করার বাস্তব পথ হিসেবে দেখানো হয়েছে। করজের মাধ্যমে মানুষ প্রয়োজন মেটায়, আর ঋণদাতা দান-সদকার মতো নেকির সুযোগ পায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- করজ দেওয়া মুসলিম ভাইকে সাহায্যের একটি পথ।
- দুইবার করজ দিলে একবার সদকার মতো সওয়াবের কথা এসেছে।
- ঋণদাতা চাইলে করজের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণে সাহায্য করতে পারে।
- টাকা ফেরত নেওয়ার পরও আবার সাহায্যের মন রাখা প্রশংসনীয়।
