১৬/১১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৬২ - ভাইকে জমি দেওয়া বর্গার চেয়ে উত্তম

এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ ফসলের শর্তে জমি বর্গা দেয়া জায়েয

ভাইকে জমি দেওয়া: ভাগচাষের চেয়ে বেশি কল্যাণের পথ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ قُلْتُ لِطَاوُسٍ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوْ تَرَكْتَ هَذِهِ الْمُخَابَرَةَ فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنْهُ.فَقَالَ أَىْ عَمْرُو إِنِّي أُعِينُهُمْ وَأُعْطِيهِمْ وَإِنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَخَذَ النَّاسَ عَلَيْهَا عِنْدَنَا وَإِنَّ أَعْلَمَهُمْ - يَعْنِي ابْنَ عَبَّاسٍ - أَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ لَمْ يَنْهَ عَنْهَا وَلَكِنْ قَالَ " لأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا " .

আবদুল্লাহ্ ইব্নু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

(আমর বিন দীনার) বলেন, আমি তাঊস (রাঃ) কে বললাম, হে আবূ আবদুর রহমান! আপনি যদি জমি বর্গা দেয়া ত্যাগ করতেন! কারণ লোকেরা বলাবলি করে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভাগচাষ নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, হে আমর! আমি লোকেদের সাহায্য করি এবং তাদের দান করি। মু আয বিন জাবাল (রাঃ) আমাদের উপস্থিতিতে লোকেদের সাথে এরূপ লেনদেন করেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভাগচাষ নিষেধ করেননি। বরং তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি তার ভাইকে বিনা লাভে জমি দিতো তবে সেটা তার জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিময় গ্রহণ করে দেয়ার চেয়ে অধিক কল্যাণকর হতো।

[২৪৬২] ইবনু মাজাহ, ২৪৫৬, ২৪৫৭,২৪৬৪, সহীহুল বুখারী ২৩৩০, ২৩৪২, ২৬৩৪, মুসলিম ১৫৫০, তিরমিযী ১৩৮৫, নাসায়ী ৩৮৭৩, আবূ দাউদ ৩৩৮৯, আহমাদ ২০৮৮, গায়াতুল মারাম ৩৬২। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাউস (রহঃ)-এর বক্তব্যের মাধ্যমে জমি বর্গা বা মুখাবারার একটি নরম ব্যাখ্যা এসেছে। আমর ইবন দীনার তাঁকে বললেন, লোকেরা বলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ভাগচাষ নিষিদ্ধ করেছেন, তাই আপনি যদি তা ছেড়ে দিতেন। তাউস (রহঃ) উত্তর দিলেন, তিনি মানুষের সাহায্য করেন এবং তাদের দেন। এরপর তিনি ইবন আব্বাস (রাঃ)-এর বর্ণনা আনেন যে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মূলত বলেন, কেউ তার ভাইকে বিনা লাভে জমি দিলে তা নির্দিষ্ট বিনিময় নেওয়ার চেয়ে তার জন্য বেশি ভালো। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, জমি বর্গা নিয়ে শুধু লাভের চিন্তা নয়; সাহায্য, দান ও ভাইয়ের উপকারের দিকটিও বড় বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও উপকারের নিয়তে জমি দেওয়া একটি প্রশংসনীয় কাজ।
  • নির্দিষ্ট বিনিময় নেওয়ার চেয়ে বিনা লাভে সাহায্য করা বেশি কল্যাণকর বলা হয়েছে।
  • ভাগচাষের বিষয় বুঝতে বর্ণনার ভাষা ও উদ্দেশ্য খেয়াল করা দরকার।
  • কৃষি লেনদেনে সাহায্য ও দয়ার মানসিকতা থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন