১৬/১৬. অধ্যায়ঃ
মুসলমানগণ তিনটি বিষয়ে যৌথ অংশীদার
সুনানে ইবনে মাজাহ : ২৪৭২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৭২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ خِرَاشِ بْنِ حَوْشَبٍ الشَّيْبَانِيُّ، عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلاَثٍ فِي الْمَاءِ وَالْكَلإِ وَالنَّارِ وَثَمَنُهُ حَرَامٌ " . قَالَ أَبُو سَعِيدٍ يَعْنِي الْمَاءَ الْجَارِيَ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলমানগণ তিনটি বিষয়ে যৌথ অংশীদার- পানি, ঘাস ও আগুনে, এগুলোর মূল্য নেওয়া হারাম। আবূ সাঈদ (রাঃ) বলেন, অর্থাৎ প্রবাহমান পানি।
[২৪৭২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৫৫২, মিশকাত ৩০০১, আত-তালীকুর রাগীব ২/২৫৫। তাহকীক আলবানীঃ وَثَمَنُهُ حَرَامٌ (তার মূল্য নেয়া হারাম) কথাটি ব্যাতিত সহিহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন খিরাশ বিন হাওশাব আশ-শায়বানী সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি আওওয়াম ছাড়া অন্য কারো নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন এ মর্মে আমার জানা নেই। আমভাবে বলা যায় তার হাদিস রক্ষিত নয়। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন শুআয়ব আন-নাসাঈ বলেন, তিনি সিকাহ নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩২৪৪, ১৪/৪৫৩ নং পৃষ্ঠা)
