১৬/২৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮৮ - খেজুর গাছের স্বত্ব ও সীমা

গাছের সীমানা

খেজুর গাছের সীমা: ডালপালার বিস্তার অনুযায়ী অধিকার

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৮৮

حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى فِي النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ وَالثَّلاَثَةِ لِلرَّجُلِ فِي النَّخْلِ فَيَخْتَلِفُونَ فِي حُقُوقِ ذَلِكَ فَقَضَى أَنَّ لِكُلِّ نَخْلَةٍ مِنْ أُولَئِكَ مِنَ الأَرْضِ مَبْلَغُ جَرِيدِهَا حَرِيمٌ لَهَا.

'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা দিয়েছেন যে, একটি, দু’টি বা তিনটি খেজুর গাছের স্বত্ব নিয়ে লোকেদের মধ্যে মতবিরোধ হলে, প্রতিটি গাছের ডালপালা যতদূর বিস্তৃত, ততোটা হবে এর সীমা। তাহক্কিক আলবানিঃ قَضَى فِي النَّخْلَةِ وَالنَّخْلَتَيْنِ وَالثَّلاَثَةِ لِلرَّجُلِ فِي النَّخْلِ فَيَخْتَلِفُونَ فِي حُقُوقِ ذَلِكَ فَقَضَى أَنَّ لِكُلِّ نَخْلَةٍ مِنْ أُولَئِكَ مِنَ الأَرْضِ مَبْلَغُ جَرِيدِهَا حَرِيمٌ لَهَا

[২৪৮৮] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহিহ। উক্ত হাদিসের রাবী ফুদায়ল বিন সুলায়মান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭৫৯, ২৩/২৭১ নং পৃষ্ঠা)২. ইসহাক বিন ইয়াহইয়া ইবনুল ওয়ালীদ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তার অবস্থা অজ্ঞাত। ইমাম দারাকুতনী বলেন, তিনি তার পিতা থেকে হাদিস শ্রবন করেননি। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার একাধিক হাদিস অরক্ষিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯১, ২/৪৯৩ নং পৃষ্ঠা) উক্ত হাদীসটি সহিহ কিন্তু ফুদায়ল বিন সুলায়মান এর দুর্বলতা ও ইসহাক বিন ইয়াহইয়া ইবনুল ওয়ালীদ এর জাহালাতের কারণে সানাদটি দুর্বল। হাদীসটির ১৮ টি শহীদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি খুবই দুর্বল, ৫ টি দুর্বল, ৫ টি হাসান, ৫ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ আহমাদ ২২২৭২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক, দুই বা তিনটি খেজুর গাছের স্বত্ব নিয়ে মানুষের মতবিরোধের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফয়সালা দেন, প্রতিটি খেজুর গাছের ডালপালা যতদূর বিস্তৃত, ততটা হবে তার সীমা। এখানে জমির সীমা গাছের ব্যবহার ও বিস্তারের সঙ্গে যুক্ত করা হয়েছে। গাছের মালিকানা নিয়ে বিবাদ হলে শুধু গাছের গোড়া নয়, তার ডালপালার বিস্তারও বিবেচনা করা হবে। হাদিসটি খেজুর গাছের অধিকার, জমির সীমানা এবং ছোট সম্পত্তি নিয়ে মতভেদ মেটানোর একটি নিয়ম দেয়। এতে বোঝা যায়, ইসলাম দৈনন্দিন জমি ও গাছের অধিকার নিয়েও পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খেজুর গাছের সীমা তার ডালপালার বিস্তার অনুযায়ী ধরা হয়েছে।
  • একাধিক গাছের অধিকার নিয়েও স্পষ্ট ফয়সালা করা যেতে পারে।
  • গাছের মালিকানা শুধু গোড়া দিয়ে নয়, ব্যবহারিক সীমা দিয়েও বোঝা যায়।
  • জমি ও গাছের বিবাদে নির্দিষ্ট নিয়ম মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন