১৭/৩. অধ্যায়ঃ
সীমানা নির্ধারিত হয়ে গেলে শুফআর অধিকার থাকেনা।
সুনানে ইবনে মাজাহ : ২৪৯৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৯৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضي الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى بِالشُّفْعَةِ فِيمَا لَمْ يُقْسَمْ فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ فَلاَ شُفْعَةَ .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الطِّهْرَانِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . قَالَ أَبُو عَاصِمٍ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ مُرْسَلٌ وَأَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ مُتَّصِلٌ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এজমালী সম্পত্তিতে শুফআর ফয়সালা দিয়েছেন। সীমানা নির্ধারিত হয়ে গেলে শুফআর অধিকার থাকে না। আবু হুরাইরা (রাঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। আবু আসিম (রহঃ) বলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যাবের রিওয়ায়াতটি মুরসাল এবং আবু সালামা- আবু হুরাইরা (রাঃ) সূত্রের রিওয়ায়াতটি মুত্তাসিল।
[২৪৯৭] আবূ দাউদ ৩৫১৫, ইরওয়া ৫/৩৭২। তাহকীক আলবানীঃ সহীহ।
