১৮/৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫০৮ - গর্ত থেকে পাওয়া দিনার ও যাকাতের প্রসঙ্গ

গর্ত থেকে ইঁদুর যা বের করে দেয়, তার বিধান।

গর্ত থেকে পাওয়া দিনার: সততা, যাকাত ও বরকতের দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫০৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ عَثْمَةَ، حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ، حَدَّثَتْنِي عَمَّتِي، قُرَيْبَةُ بِنْتُ عَبْدِ اللَّهِ أَنَّ أُمَّهَا، كَرِيمَةَ بِنْتَ الْمِقْدَادِ بْنِ عَمْرٍو أَخْبَرَتْهَا عَنْ ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ، عَنِ الْمِقْدَادِ بْنِ عَمْرٍو، أَنَّهُ خَرَجَ ذَاتَ يَوْمٍ إِلَى الْبَقِيعِ وَهُوَ الْمَقْبُرَةُ لِحَاجَتِهِ وَكَانَ النَّاسُ لاَ يَذْهَبُ أَحَدُهُمْ فِي حَاجَتِهِ إِلاَّ فِي الْيَوْمَيْنِ وَالثَّلاَثَةِ فَإِنَّمَا يَبْعَرُ كَمَا تَبْعَرُ الإِبِلُ ثُمَّ دَخَلَ خَرِبَةً فَبَيْنَمَا هُوَ جَالِسٌ لِحَاجَتِهِ إِذْ رَأَى جُرَذًا أَخْرَجَ مِنْ جُحْرٍ دِينَارًا ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ آخَرَ حَتَّى أَخْرَجَ سَبْعَةَ عَشَرَ دِينَارًا ثُمَّ أَخْرَجَ طَرَفَ خِرْقَةٍ حَمْرَاءَ .قَالَ الْمِقْدَادُ فَسَلَلْتُ الْخِرْقَةَ فَوَجَدْتُ فِيهَا دِينَارًا فَتَمَّتْ ثَمَانِيَةَ عَشَرَ دِينَارًا فَخَرَجْتُ بِهَا حَتَّى أَتَيْتُ بِهَا رَسُولَ اللَّهِ ﷺ فَأَخْبَرْتُهُ خَبَرَهَا فَقُلْتُ خُذْ صَدَقَتَهَا يَا رَسُولَ اللَّهِ . قَالَ " ارْجِعْ بِهَا لاَ صَدَقَةَ فِيهَا بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا " . ثُمَّ قَالَ " لَعَلَّكَ أَتْبَعْتَ يَدَكَ فِي الْجُحْرِ " . قُلْتُ لاَ وَالَّذِي أَكْرَمَكَ بِالْحَقِّ . قَالَ فَلَمْ يَفْنَ آخِرُهَا حَتَّى مَاتَ .

মিকদাদ বিন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

প্রাকৃতিক প্রয়োজনে তিনি একদিন আল-বাকী‘ নামক কবরস্থানে যান। তৎকালে লোকেরা দু’-তিন দিন পরপর প্রাকৃতিক প্রয়োজন সারতো। তাঁরা উটের বিষ্ঠা সদৃশ মল ত্যাগ করতো। অতঃপর তিনি একটি বিরান ঘরে প্রবেশ করেন। তিনি বসে প্রয়োজন সারছিলেন, হঠাৎ দেখলেন যে, একটি ইঁদুর তাঁর গর্ত থেকে একটি দীনার বের করলো। তারপর সে গর্তে প্রবেশ করে আর একটি দীনার বের করলো। ইঁদুরটি এভাবে পরপর সতেরটি দীনার বের করলো, অতঃপর একটি লাল কাপড়ের টুকরা টেনে বের করলো।মিকদাদ (রাঃ) বলেন, আমি আস্তে আস্তে কাপড়ের টুকরাটি টেনে উঠালাম এবং তাঁর মধ্যেও একটি দীনার পেলাম। এভাবে মোট আঠারোটি দীনার হলো। আমি সেগুলো নিয়ে সরাসরি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট চলে এলাম এবং বিষয়টি তাঁকে জানালাম। আমি আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ! এর যাকাত গ্রহণ করুন। তিনি বলেনঃ তুমি এগুলো নিয়ে যাও এবং এর কোন যাকাত নেই। আল্লাহ এগুলোতে তোমার বরকত দান করুন। অতঃপর তিনি বলেনঃ মনে হয় তুমি গর্তের মধ্যে তোমার হাত ঢুকিয়েছিলে। আমি বললাম, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দীন দ্বারা মর্যাদাবান করেছেন! আমি গর্তে হাত ঢুকাইনি। রাবী বলেন, এর শেষ দীনারটি তাঁর ইনতিকাল পর্যন্ত অবশিষ্ট ছিলো।

[২৫০৮] আবূ দাউদ ৩০৮৭, তা'লীক ইবনু মাজাহ। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন খালিদ বিব আসমাহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, আমার দৃষ্টিতে তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস বর্ণনায় আমি কোন সমস্যা দেখি না। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫১৭৯, ২৫/১৪৩ নং পৃষ্ঠা)২. মুসা বিন ইয়াকুব আয-যামঈ সম্পর্কে আবুল হাসান ইবনুল কাত্তান বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার স্মৃতিশক্তি দুর্বল। ইমাম দারাকুতনী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৩১৫, ২৯/১৭১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫০৮-এর সারসংক্ষেপ

কোর বিষয়: পাওয়া ধন। এই হাদিসে মিকদাদ (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি একটি বিরান ঘরে দেখলেন, একটি ইঁদুর গর্ত থেকে একের পর এক দিনার বের করছে। এভাবে সতেরটি দিনার বের হয়, পরে লাল কাপড়ের টুকরা টেনে বের করলে তার মধ্যেও একটি দিনার পাওয়া যায়। মোট আঠারোটি দিনার নিয়ে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে যান এবং যাকাত গ্রহণ করতে বলেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, এগুলো নিয়ে যাও, এতে কোনো যাকাত নেই; আল্লাহ এগুলোতে বরকত দিন। এরপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকিয়েছিলে? মিকদাদ (রাঃ) শপথ করে বলেন, তিনি হাত ঢোকাননি। এই বর্ণনায় পাওয়া সম্পদ, সত্য বলা এবং সীমা না ছাড়ানোর শিক্ষা খুব পরিষ্কার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাওয়া সম্পদ নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করা হয়েছে।
  • নিজে গর্তে হাত না ঢোকানোর কথা সততার সঙ্গে বলা হয়েছে।
  • হাদিসে ওই দিনারগুলোর ওপর যাকাত নেই বলা হয়েছে।
  • বরকতের দোয়া পাওয়া সম্পদের ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহের কথা মনে করায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন