১৯/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫১৪ - মুদাব্বার ও দুর্বল বর্ণনার সতর্কতা
মুদাব্বার (প্রতিশ্রুতিপ্রাপ্ত দাস) সম্পর্কে।
মুদাব্বার হাদিসে সতর্কতা: ভুল ও ভিত্তিহীন বর্ণনার উল্লেখ
সুনানে ইবনে মাজাহ : ২৫১৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫১৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ ظَبْيَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ " . قَالَ ابْنُ مَاجَهْ سَمِعْتُ عُثْمَانَ - يَعْنِي ابْنَ أَبِي شَيْبَةَ - يَقُولُ هَذَا خَطَأٌ يَعْنِي حَدِيثَ " الْمُدَبَّرُ مِنَ الثُّلُثِ " . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لَيْسَ لَهُ أَصْلٌ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, মুদাব্বার (মৃতের) সম্পদের এক–তৃতীয়াংশের অন্তর্ভুক্ত। ইমাম ইবনু মাজা (রহঃ) বলেন, আমি উছমান বিন আবূ শায়বা (রাঃ) কে বলতে শুনেছি যে, “মুদাব্বার মৃতের (সম্পদের) এক-তৃতীয়াংশের অন্তর্ভুক্ত” শীর্ষক হাদীছটি ভুল। আবূ আবদুল্লাহ ইবনু মাজা (রহঃ) বলেন, এ হাদীছের কোন ভিত্তি নেই।
[২৫১৪] হাদীছটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যঈফাহ ১৬৪, যঈফ আল-জামি' ৫৯১৮। তাহকীক আলবানীঃ বানোয়াট। উক্ত হাদীছের রাবী আলী বিন যাবইয়ান সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় খুবই দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৯২, ২০/ ৪৯৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫১৪-এর সারসংক্ষেপ
কোর বিষয়: মুদাব্বার। এই হাদিসে প্রথমে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) বলেছেন: মুদাব্বার মৃতের সম্পদের এক-তৃতীয়াংশের অন্তর্ভুক্ত। কিন্তু একই বর্ণনার শেষে ইমাম ইবনু মাজাহ (রহঃ)-এর গুরুত্বপূর্ণ মন্তব্য এসেছে। তিনি উসমান বিন আবু শাইবা থেকে শুনেছেন যে, “মুদাব্বার মৃতের এক-তৃতীয়াংশের অন্তর্ভুক্ত” শীর্ষক হাদিসটি ভুল। এরপর আবু আবদুল্লাহ ইবনু মাজাহ (রহঃ) বলেন, এ হাদিসের কোনো ভিত্তি নেই। তাই এই হাদিসের মূল শিক্ষা শুধু মুদাব্বার নয়; বরং হাদিস যাচাইয়ের সতর্কতাও। কোনো বর্ণনা দেখলেই তা দিয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বিশেষ করে যখন গ্রন্থকার নিজেই তার ভুল ও ভিত্তিহীন হওয়ার কথা উল্লেখ করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বর্ণনার শেষে হাদিসটি ভুল বলা হয়েছে।
- ইবনু মাজাহ (রহঃ) বলেছেন, এ হাদিসের কোনো ভিত্তি নেই।
- হাদিস পড়তে হলে মূল বক্তব্যের সঙ্গে মন্তব্যও পড়তে হয়।
- মুদাব্বার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে যাচাই জরুরি।
