২০/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৩৩ - মুসলমানের রক্তের মর্যাদা

তিনটি কারণ ব্যতীত কোন মুসলমানের রক্তপাত বৈধ নয়

মুসলমানের রক্ত হারাম: তিন কারণ ছাড়া হত্যা নয়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৩৩

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، أَشْرَفَ عَلَيْهِمْ فَسَمِعَهُمْ وَهُمْ، يَذْكُرُونَ الْقَتْلَ فَقَالَ إِنَّهُمْ لَيَتَوَاعَدُونِي بِالْقَتْلِ فَلِمَ يَقْتُلُونِي وَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ فِي إِحْدَى ثَلاَثٍ رَجُلٌ زَنَى وَهُوَ مُحْصَنٌ فَرُجِمَ أَوْ رَجُلٌ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ رَجُلٌ ارْتَدَّ بَعْدَ إِسْلاَمِهِ " . فَوَاللَّهِ مَا زَنَيْتُ فِي جَاهِلِيَّةٍ وَلاَ فِي إِسْلاَمٍ وَلاَ قَتَلْتُ نَفْسًا مُسْلِمَةً وَلاَ ارْتَدَدْتُ مُنْذُ أَسْلَمْتُ.

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ছাদের) উপর থেকে বিদ্রোহীদের প্রতি তাকালেন। হত্যার ব্যাপারে আলোচনা করতে শুনে তিনি বললেন: তারা আমাকে হত্যার সংকল্প করছে। কেন তারা আমাকে হত্যা করবে? আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তিনটি কারণের কোন একটি বিদ্যমান না থাকলে কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। বিবাহিত ব্যক্তি যিনা করলে, তাকে রজম (প্রস্তরাঘাতে হত্যা) করা অথবা যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে অথবা যে ব্যক্তি ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে যায়। আল্লাহর শপথ! আমি জাহিলী যুগেও কখনো যেনা করিনি এবং ইসলামী যুগেও না, আমি কোন মুসলমানকে হত্যা করিনি এবং আমি ইসলাম গ্রহণ করার পর থেকে মুরতাদ হইনি।

[২৫৩৩] তিরমিযী ২১৫৮, নাসায়ী ৪০১৯, আবূ দাউদ ৪৫০২, আহমাদ ৪৩৯, ৪৫৪, ৫১১, ১৪০৫, ২২৯৭, বায়হাকী ফিস সুনান ৮/১৯৪, আল-হাকিম ফিল মুসতাদরাক ৪/৩৫০, ইরওয়া ৭/২৫৪, তাখরীজুল মাখতার ৩০০-৩০২, ৩৪২, ৩৪৬, ৩৪৭। তাহকীক আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবনু আফফান (রাঃ)-এর কথা এসেছে। তিনি বিদ্রোহীদের হত্যা আলোচনা শুনে বলেন, তারা কেন তাঁকে হত্যা করবে? তিনি নবী (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, তিনটি কারণের কোনো একটি না থাকলে কোনো মুসলমানকে হত্যা করা বৈধ নয়: বিবাহিত ব্যক্তি যিনা করলে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে, অথবা ইসলাম গ্রহণের পর মুরতাদ হলে। এরপর উসমান (রাঃ) শপথ করে বলেন, তিনি জাহিলিয়া যুগে ও ইসলামী যুগে যিনা করেননি, কোনো মুসলমানকে হত্যা করেননি এবং ইসলাম গ্রহণের পর মুরতাদ হননি। হাদিসটি মুসলমানের রক্তের মর্যাদা, ন্যায়বিচার এবং অভিযোগের সীমা বোঝায়। তাই এই বর্ণনা পড়ার সময় হাদিসের সরাসরি শব্দগুলোকে আলাদা করে দেখা দরকার, যাতে মূল বক্তব্যের বাইরে অতিরিক্ত দাবি যুক্ত না হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলমানের রক্ত অত্যন্ত সম্মানিত—হাদিসে তা স্পষ্ট।
  • তিনটি নির্দিষ্ট কারণ ছাড়া হত্যা বৈধ নয়।
  • উসমান (রাঃ) নিজের অবস্থান দলিলসহ পরিষ্কার করেছেন।
  • অভিযোগের আগে শরীয়তের সীমা জানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন