২০/৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৪৩ - যুদ্ধের অনুমতি ও বালেগ হওয়ার সীমা
যার উপর হদ্দ কার্যকর করা আবশ্যিক নয়
ইবনু উমরের হাদিসে বালেগ হওয়ার বয়সের ইঙ্গিত
সুনানে ইবনে মাজাহ : ২৫৪৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৪৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو مُعَاوِيَةَ وَأَبُو أُسَامَةَ قَالُوا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ عُرِضْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ أُحُدٍ وَأَنَا ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً فَلَمْ يُجِزْنِي وَعُرِضْتُ عَلَيْهِ يَوْمَ الْخَنْدَقِ وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً فَأَجَازَنِي . قَالَ نَافِعٌ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فِي خِلاَفَتِهِ فَقَالَ هَذَا فَصْلُ مَا بَيْنَ الصَّغِيرِ وَالْكَبِيرِ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে উপস্থিত করা হলো, তখন আমি চৌদ্দ বছরের তরুণ। তিনি আমাকে (জিহাদে শরীক হতে) অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধের দিন আমাকে তাঁর সামনে পেশ করা হয়। তখন আমি পনের বছরের তরুণ। তিনি আমাকে (যুদ্ধে যোগদানের) অনুমতি দেন। নাফে’ (রহঃ) বলেন, আমি এ হাদীস উমর বিন আব্দুল আযিয (রহঃ) এর খেলাফত আমলে তাঁর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এটাই নাবালেগ ও বালেগের মধ্যে পার্থক্যবিন্দু।
[২৫৪৩] সহীহুল বুখারী ২৬৬৪, ৪০৯৭, মুসলিম ১৮৬৮, তিরমিযী ১৩৬১, ১৭১১, নাসায়ী ৩৪৩১, আবূ দাউদ ২৯৫৭, ৪৪০৬, আহমাদ ৪৬৪৭, বায়হাকী ফিস সুনান ৪/৩৮৩, ৫/৩১১, ৩১২, ৬/৫৮, ইবনু হিব্বান ৪৭৮০, ৪৭৮১, আল-হাকিম ফিল মুসতাদরাক ১/১২৩, ৪/৩৯০, আল-হুমায়দী ৮৮৮, ইরওয়া ১১৮৬। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) বলেন, উহুদ যুদ্ধের দিন তাঁকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে পেশ করা হয়েছিল। তখন তাঁর বয়স ছিল চৌদ্দ বছর, তাই তাঁকে যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরে খন্দকের যুদ্ধের দিন তাঁকে আবার পেশ করা হলে তাঁর বয়স ছিল পনের বছর, তখন তাঁকে অনুমতি দেওয়া হয়। নাফি (রহঃ) এই হাদিস উমর ইবনু আবদুল আজিজ (রহঃ)-কে বললে তিনি বলেন, এটাই ছোট ও বড়ের মধ্যে পার্থক্যবিন্দু। এই হাদিসের মূল শিক্ষা হলো দায়িত্ব ও অংশগ্রহণের ক্ষেত্রে বয়স এবং যোগ্যতা বিবেচনা করা হয়েছে। যুদ্ধের মতো গুরুতর বিষয়ে কেবল উৎসাহ নয়, পরিপক্বতাও দেখা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুরুত্বপূর্ণ দায়িত্বে বয়স ও সক্ষমতা বিবেচনা করা উচিত।
- চৌদ্দ ও পনের বছরের পার্থক্য এখানে বিচারিক আলোচনায় এসেছে।
- যুদ্ধের মতো বিষয়ে আবেগের চেয়ে যোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ।
- সাহাবীদের ঘটনা থেকে বালেগ-নাবালেগ পার্থক্যের দিক বোঝা যায়।
