২০/৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৪৭ - চুরির হদ্দে পক্ষপাতহীন ন্যায়বিচার
হদ্দের ব্যাপারে সুপারিশ
চুরির হদ্দে সুপারিশ নয়, ন্যায়বিচার
সুনানে ইবনে মাজাহ : ২৫৪৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ قُرَيْشًا، أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ فَقَالُوا مَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ ﷺ قَالُوا وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ ﷺ فَكَلَّمَهُ أُسَامَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ " . ثُمَّ قَامَ فَاخْتَطَبَ فَقَالَ «يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا هَلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا» . قَالَ مُحَمَّدُ بْنُ رُمْحٍ سَمِعْتُ اللَّيْثَ بْنَ سَعْدٍ يَقُولُ قَدْ أَعَاذَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَسْرِقَ قَدْ أَعَاذَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَسْرِقَ وَكُلُّ مُسْلِمٍ يَنْبَغِي لَهُ أَنْ يَقُولَ هَذَا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাখযূম গোত্রের এক নারী চুরি করে ধরা পড়লে তার বিষয়টি কুরায়শদেরকে অত্যন্ত বিচলিত করে তোলে। তারা বলাবলি করলো, বিষয়টি নিয়ে কে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে কথা বলতে পারে? তারা বলাবলি করলো রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়পাত্র উসামা বিন যায়েদ ছাড়া আর কেউ এমন দুঃসাহস করতে পারবে না। অতঃপর উসামা (রাঃ) তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তুমি কি আল্লাহ নির্ধারিত হদ্দের ব্যাপারে সুপারিশ করছো?অতঃপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন এবং বলেনঃ হে জনগণ! তোমাদের পূর্ববর্তীরা এ কারণে ধ্বংস হয়েছে যে, তাদের মধ্যকার কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিতো এবং কোন দুর্বল অসহায় ব্যক্তি চুরি করলে তাকে শাস্তি দিতো। আল্লাহর শপথ! মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো, তাহলে অবশ্যই আমি তার হাতও কেটে দিতাম। রাবী মুহাম্মাদ বিন রুম্হ (রহঃ) বলেন, আমি লায়স ইবনু সা‘দকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা তাকে (হযরত ফাতিমাকে) চুরি করা থেকে হেফাজত করেছেন। প্রত্যেক মুসলমানেরই এরূপ বলা উচিত।
[২৫৪৭] সহীহুল বুখারী ২৬৪৮, ৩৪৭৫, ৩৭৩৩, ৪৩০৪, ৬৭৮৭, ৬৭৮৮, ৬৮০০, মুসলিম ১৬৮৮, তিরমিযী ১৪৩০, নাসায়ী ৪৮৯৫, ৪৮৯৬, ৪৮৯৭, ৪৮৯৮, ৪৮৯১, ৪৯০০, ৪৯০১, ৪৯০২, ৪৯০৩, আবূ দাউদ ৪৩৭৩, আহমাদ ২৪৭৬৯, দারেমী ২৩০২, ইরওয়া ২৩১৯। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাখযূম গোত্রের এক নারীর চুরির ঘটনা এসেছে। কুরায়শরা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে উসামা বিন যায়েদ (রাঃ)-কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে সুপারিশ করতে বলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তখন বলেন, আল্লাহ নির্ধারিত হদ্দের ব্যাপারে কি সুপারিশ করা হচ্ছে? এরপর তিনি খুতবায় বলেন, পূর্বের লোকেরা ধ্বংস হয়েছিল কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল ব্যক্তি চুরি করলে শাস্তি দিত। তিনি শপথ করে বলেন, ফাতিমা বিনতে মুহাম্মদও যদি চুরি করতেন, তবুও তিনি হদ্দ কার্যকর করতেন। এই হাদিস ন্যায়বিচার, সমতা এবং পক্ষপাতহীনতার শক্ত শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর হদ্দে সুপারিশ করা উচিত নয়।
- সম্ভ্রান্ত ও দুর্বল সবার জন্য বিচার এক হওয়া দরকার।
- পক্ষপাত সমাজ ধ্বংসের কারণ হতে পারে।
- চুরির হদ্দে আত্মীয়তা বা মর্যাদা বিচারকে বদলাবে না।
