২০/৩৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬০৭ - পিতার স্ত্রীর সঙ্গে বিবাহের কঠোর শাস্তি

কোন ব্যক্তি পিতার মৃত্যুর পর তার স্ত্রীকে বিবাহ করলে

পিতার স্ত্রীর সঙ্গে বিবাহ: নিষিদ্ধ কাজের কঠোর পরিণতি

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬০৭

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، جَمِيعًا عَنْ أَشْعَثَ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ مَرَّ بِي خَالِي - سَمَّاهُ هُشَيْمٌ فِي حَدِيثِهِ الْحَارِثَ بْنَ عَمْرٍو - وَقَدْ عَقَدَ لَهُ النَّبِيُّ ﷺ لِوَاءً فَقُلْتُ لَهُ أَيْنَ تُرِيدُ فَقَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ ﷺ إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ مِنْ بَعْدِهِ فَأَمَرَنِي أَنْ أَضْرِبَ عُنُقَهُ .

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমার মামা (আবূ বুরদাহ) আমাকে অতিক্রম করে যাচ্ছিলেন। অধস্তন রাবী হুশাইম তার রিওয়ায়াতে তার নাম আল-হারিস বিন আমর উল্লেখ করেছেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য একটি পতাকা বেঁধে দিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন, যে তার পিতার মৃত্যুর পর তার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন তাকে হত্যা করি।

[২৬০৭]তিরমিযী ১৩৬২, নাসায়ী ৩৩৩১, ৩৩৩২, আবূ দাউদ ৪৪৫৭, ৪৪৫৬, আহমাদ ১৮১৩৪, ১৮১৪৬, দারেমী ২২৩৯, ইরওয়া ২৩৫১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. ইসমাইল বিন মুসা সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন, তার ব্যাপারে শীয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী তবে শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯১, ৩/২১০ নং পৃষ্ঠা)২. আশআস বিন সাওওয়ার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি দুর্বল। উসমান বিন আবু শায়বাহ বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদিস দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইমাম যাহাবী বলেন, সালিহুল হাদিস। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫২৪, ৩/২৬৪ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু আশআস বিন সাওওয়ার এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৪৫ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১৮ টি খুবই দুর্বল, ৩৯ টি দুর্বল, ৪১ টি হাসান, ৪৭ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ১৩৬২, আবু দাউদ ৪৪৫৭, দারিমী ২২৩৯, আহমাদ ১৮০৮৫, ১৮১০৬, ১৮১০৭, ১৮১৪৬, দারাকুতনী ৩৪০৪, ৩৪০৫, ৩৪১৭, মুসান্নাফ আব্দুর রাযযাক ১০৮০৪, মু'জামুল আওসাত ১১১৯, ৪৪৬২, ৬৬৫২, শারহুস সুন্নাহ ২৫৯২।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারা’ ইবনে আযিব (রাঃ) বলেন, তাঁর মামা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পক্ষ থেকে এক ব্যক্তির কাছে যাচ্ছিলেন। সেই ব্যক্তি তার পিতার মৃত্যুর পর পিতার স্ত্রীকে বিবাহ করেছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। হাদিসটির মূল বিষয় হলো পিতার স্ত্রীর সঙ্গে বিবাহের ভয়াবহতা। এখানে বর্ণনাটি সংক্ষিপ্ত, কিন্তু কাজটির গুরুতর অবস্থান স্পষ্ট। হাদিসের আলোচনায় অতিরিক্ত ব্যাখ্যা যোগ না করে বলা যায়, নবীজি (صلى الله عليه وسلم) এই কাজকে এমন অপরাধ হিসেবে নিয়েছেন যার জন্য কঠোর শাস্তির নির্দেশ এসেছে। এটি পরিবার, বংশ ও বিবাহের সীমার প্রতি সতর্ক করে। মুসলিম জীবনে বিবাহের সম্পর্ক শুধু সামাজিক চুক্তি নয়; এর নির্দিষ্ট সীমা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পিতার স্ত্রীর সঙ্গে বিবাহ অত্যন্ত গুরুতর নিষিদ্ধ কাজ।
  • বিবাহের ক্ষেত্রে শরিয়তের সীমা মানা জরুরি।
  • পরিবার ও বংশের সম্পর্ক নিয়ে অবহেলা করা ঠিক নয়।
  • নবীজির নির্দেশে এই অপরাধের কঠোর পরিণতি দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন