২১/২৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৭৮ - খুনের দাবিতে শপথ ও দিয়াত

কাসামা (গণ-শপথ)

খায়বারের হত্যাকাণ্ড: শপথ ছাড়া দাবি ও দিয়াত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৭৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ حُوَيِّصَةَ، وَمُحَيِّصَةَ، ابْنَىْ مَسْعُودٍ وَعَبْدَ اللَّهِ وَعَبْدَ الرَّحْمَنِ ابْنَىْ سَهْلٍ خَرَجُوا يَمْتَارُونَ بِخَيْبَرَ فَعُدِيَ عَلَى عَبْدِ اللَّهِ فَقُتِلَ فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ " تُقْسِمُونَ وَتَسْتَحِقُّونَ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ نُقْسِمُ وَلَمْ نَشْهَدْ قَالَ " فَتُبْرِئُكُمْ يَهُودُ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِذًا تَقْتُلُنَا. قَالَ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ عِنْدِهِ.

আবদুলাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ

মাসউদের দু’ পুত্র হুহাইয়্যাসা ও মুহাইয়্যাসা এবং সাহলের দু’ পুত্র আব্দুল্লাহ ও আবদুর রহমান কাজের সন্ধানে খায়বারের উদ্দেশে বেরিয়ে পড়লেন। আবদুল্লাহ শত্রুর শিকার হয়ে নিহত হলে বিষয়টি রাসুলুল্লাহ (ﷺ)-কে জানানো হলো। তিনি বললেনঃ তোমরা কি শপথ করে দিয়াতের অধিকারী হবে? তারা বললো, ইয়া রাসূলুল্লাহ! আমরা তো ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমরা কিভাবে শপথ করবো? তিনি বলেনঃ তাহলে ইহুদীরা (শপথ করে) তোমাদের থেকে দায়মুক্ত হয়ে যাবে। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ! তাহলে তারা তো আমাদের ধ্বংস করে ফেলবে! রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজের পক্ষ থেকে তার দিয়াত পরিশোধ করেন।

[২৬৭৮] নাসায়ী ৪৭২০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী১. আবু খালিদ আল আহমার সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু তার হাদীস দলীলযোগ্য নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ্। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোনো সমস্যা নেই। ইবনু আদী বলেন, তিনি হাদীস বর্ণনায় সালেহ কিন্তু হাদীস বর্ণনায় সংমিশ্রণ ও ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা)২. হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৭৮-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় মাসউদের দুই পুত্র এবং সাহলের দুই পুত্র কাজের সন্ধানে খায়বারে যান। আবদুল্লাহ নিহত হন। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জানানো হলে তিনি বলেন, তোমরা কি শপথ করে দিয়াতের অধিকারী হবে? তারা বলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই শপথ করবেন কীভাবে? এরপর ইহুদীদের শপথ করে দায়মুক্ত হওয়ার কথা বলা হয়। তারা আশঙ্কা প্রকাশ করে। শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের পক্ষ থেকে তার দিয়াত পরিশোধ করেন। এই হাদিসে কাসামার বিষয়টি সহজভাবে এসেছে: খুনের দাবি করতে শপথের গুরুত্ব আছে, আর ঘটনাস্থলে না থাকলে মানুষ শপথ করতে দ্বিধা করতে পারে। একই সঙ্গে নবী (صلى الله عليه وسلم)-এর পক্ষ থেকে দিয়াত দেওয়ার ঘটনাও এখানে বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘটনা না দেখে শপথ করার বিষয়ে সাহাবীরা সতর্ক ছিলেন।
  • খুনের দাবিতে শপথের ভূমিকা আছে।
  • অভিযোগ ও অস্বীকার—দুটিই বিচারিকভাবে বিবেচনায় এসেছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজের পক্ষ থেকে দিয়াত পরিশোধ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন