২১/৩৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৮৯ - নিরাপত্তা পাওয়ার পর হত্যা নিষেধ
কোন ব্যক্তি কারো জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়ার পর তাকে হত্যা করলে
প্রাণের নিরাপত্তা দিলে হত্যা নয়: অঙ্গীকার রক্ষার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২৬৮৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৮৯
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو لَيْلَى، عَنْ أَبِي عُكَّاشَةَ، عَنْ رِفَاعَةَ، قَالَ دَخَلْتُ عَلَى الْمُخْتَارِ فِي قَصْرِهِ فَقَالَ قَامَ جِبْرَائِيلُ مِنْ عِنْدِي السَّاعَةَ . فَمَا مَنَعَنِي مِنْ ضَرْبِ عُنُقِهِ إِلاَّ حَدِيثٌ سَمِعْتُهُ مِنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " إِذَا أَمِنَكَ الرَّجُلُ عَلَى دَمِهِ فَلاَ تَقْتُلْهُ " . فَذَاكَ الَّذِي مَنَعَنِي مِنْهُ.
সুলাইমান ইবনু সুরদ (রাঃ) হতে বর্ণিতঃ
(রিফাআহ) বলেন, আমি মুখতারের প্রাসাদে প্রবেশ করে তার নিকট উপস্থিত হলাম। সে বললো, এই মুহূর্তে জিবরাঈল (আঃ) আমার নিকট থেকে উঠে চলে গেলেন। তখন তার গর্দানে সজোরে আঘাত হানা থেকে একটি হাদীসই আমাকে বিরত রেখেছে। আমি সুলায়মান ইবনুসুরাদ (রাঃ) কে বর্ণনা করতে শুনেছি যে, নবী (ﷺ) বলেছেনঃ “তোমার থেকে কেউ তার জীবনের নিরাপত্তা লাভ করলে তুমি তাকে হত্যা করো না”। এ হাদীসই তাকে হত্যা করা থেকে আমাকে বিরত রেখেছে।
[২৬৮৯] আহমাদ ২৬৬৬, যইফাহ ২০০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আবু লায়লা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তার হাদিস নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি মিথ্যার অভিযোগে অভিযুক্ত। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৬০২, ১৬/১৯৬ নং পৃষ্ঠা)২. আবু উক্কাশাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়না। আল-মিযযী বলেন, তিনি জাহিলদের একজন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৫২২, ৩৪/৯৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রিফাআহ (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি মুখতারের কাছে গেলে মুখতার এমন একটি দাবি করে, যা শুনে রিফাআহ (রাঃ) তাকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু একটি হাদিস তাকে থামিয়ে দেয়। তিনি সুলাইমান ইবন সুরাদ (রাঃ) থেকে শুনেছিলেন, নবী صلى الله عليه وسلم বলেছেন, “তোমার থেকে কেউ তার জীবনের নিরাপত্তা লাভ করলে তুমি তাকে হত্যা করো না।” এই বাক্যটি খুব পরিষ্কার। নিরাপত্তা দেওয়ার পর হত্যা করা যাবে না। হাদিসটি শুধু একটি ঘটনার কথা নয়; এটি মুসলিম চরিত্রের বড় শিক্ষা—অঙ্গীকার রক্ষা, রাগ দমন এবং নিরাপত্তার মর্যাদা মানা। কারও কথায় রাগ হলেও, যদি সে নিরাপত্তাপ্রাপ্ত হয়, তার প্রাণ নেওয়া বৈধ আচরণ নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাউকে প্রাণের নিরাপত্তা দিলে তা রক্ষা করতে হবে।
- রাগের সময়ও নবীর শিক্ষা মানুষকে অন্যায় থেকে আটকায়।
- নিরাপত্তা পাওয়ার পর কাউকে হত্যা করা যাবে না।
- অঙ্গীকার রক্ষা মুসলিম চরিত্রের গুরুত্বপূর্ণ দিক।
