২২/১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৯৬ - আল্লাহর কিতাব অনুসারে ওসিয়ত

রাসূলুল্লাহ (ﷺ) কি ওসিয়াত করেছিলেন?

রাসূল صلى الله عليه وسلم-এর ওসিয়ত: আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৯৬

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى أَوْصَى رَسُولُ اللَّهِ ﷺ بِشَىْءٍ قَالَ لاَ . قُلْتُ فَكَيْفَ أَمَرَ الْمُسْلِمِينَ بِالْوَصِيَّةِ قَالَ أَوْصَى بِكِتَابِ اللَّهِ .قَالَ مَالِكٌ وَقَالَ طَلْحَةُ بْنُ مُصَرِّفٍ قَالَ الْهُزَيْلُ بْنُ شُرَحْبِيلَ أَبُو بَكْرٍ كَانَ يَتَأَمَّرُ عَلَى وَصِيِّ رَسُولِ اللَّهِ ﷺ وَدَّ أَبُو بَكْرٍ أَنَّهُ وَجَدَ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ عَهْدًا فَخَزَمَ أَنْفَهُ بِخِزَامٍ .

‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) কি ওসিয়াত করেছিলেন? তিনি বললেন, না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তিনি মুসলমানদের কিভাবে ওসিয়াতের নির্দেশ দিলেন? তিনি বললেন, তিনি আল্লাহর কিতাব অনুসারে ওসিয়াত করেছেন। হুযাইল বিন শরাহবীল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ওসিয়াতকৃত ব্যক্তির (ওসী) উপর কর্তৃত্ব করার ক্ষমতা আবূ বাকর (রাঃ)-এর ছিল না। আবূ বাকর (রাঃ)-এর অবস্থা এই ছিল যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ পেলে অনুগত উটের ন্যায় নিজের নাকে লাগাম পরিয়ে দিতেন।

[২৬৯৬] সহীহুল বুখারী ২৭৪০, ৪৪৬০, ৫০২২, মুসলিম ১৬৩৪, তিরমিযী ২১১৯, নাসায়ী ৩৬২০, আহমাদ ১৮৬৪৪, ১৮৬৫৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে তালহা ইবনু মুসাররিফ (রহঃ) আবদুল্লাহ বিন আবু আওফা (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কি কোনো ওসিয়ত করেছিলেন? তিনি বলেন, না। এরপর প্রশ্ন আসে, তাহলে তিনি মুসলিমদের ওসিয়তের নির্দেশ কীভাবে দিলেন? উত্তরে বলা হয়, তিনি আল্লাহর কিতাব অনুসারে ওসিয়ত করেছেন। হাদিসের পরে হুযাইল বিন শুরাহবীলের একটি মন্তব্যও এসেছে, যেখানে আবু বকর (রাঃ)-এর আনুগত্যের মানসিকতা বোঝানো হয়েছে—রাসূল صلى الله عليه وسلم যদি কোনো নির্দেশ দিতেন, তিনি তা মেনে চলতেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশনার কেন্দ্র ছিল আল্লাহর কিতাব। ওসিয়ত নিয়ে বাড়তি দাবি করার বদলে হাদিসের ভাষা অনুযায়ী বুঝতে হবে—মুসলিমদের জন্য কুরআনই মূল দিকনির্দেশনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم কোনো নির্দিষ্ট সম্পদ বা ব্যক্তিকে কেন্দ্র করে ওসিয়ত করেননি—হাদিসে এমনটাই এসেছে।
  • আল্লাহর কিতাব মুসলিম জীবনের মূল পথনির্দেশ।
  • নবীর নির্দেশ পেলে সাহাবারা তা মানতে প্রস্তুত ছিলেন।
  • ওসিয়ত বিষয়ে প্রমাণভিত্তিক কথা বলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন