২২/৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭০৪ - ওসিয়তে যুলুমের ভয়াবহতা
ওসিয়াতের মধ্যে জুলুম করা
ওসিয়তে ন্যায়: শেষ জীবনের বড় পরীক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৭০৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭০৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ، أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ أَشْعَثَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْخَيْرِ سَبْعِينَ سَنَةً فَإِذَا أَوْصَى حَافَ فِي وَصِيَّتِهِ فَيُخْتَمُ لَهُ بِشَرِّ عَمَلِهِ فَيَدْخُلُ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الشَّرِّ سَبْعِينَ سَنَةً فَيَعْدِلُ فِي وَصِيَّتِهِ فَيُخْتَمُ لَهُ بِخَيْرِ عَمَلِهِ فَيَدْخُلُ الْجَنَّةَ ". قَالَ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ﴾تِلْكَ حُدُودُ اللَّهِ} إِلَى قَوْلِهِ ﴾عَذَابٌ مُهِينٌ﴿
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি একাধারে সত্তর বছর যাবত উত্তম কাজ করল, অতঃপর অসিয়াতের মাধ্যমে যুলুম করল, ফলে খারাপ কাজের দ্বারা তার জীবনের সমাপ্তি হলো, সে জাহান্নামে যাবে। আবার কোন লোক একাধারে সত্তর বছর ধরে খারাপ কাজ করল, অতঃপর অসিয়াতের মাধ্যমে ন্যায়সঙ্গত কাজ করল, ফলে ভালো কাজের দ্বারা তার জীবনের সমাপ্তি হলো, সে জান্নাতে যাবে।
[২৭০৪] আবূ দাউদ ২৮৬৭, যঈফ আবু দাউদ ৪৯৫, মিশকাত ৩০৭৫। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল (রহঃ) ও আবু হাতিম আর-রাযী (রহঃ) বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওসিয়তের মধ্যে ন্যায় ও যুলুমের বড় প্রভাব দেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ দীর্ঘ সময় উত্তম কাজ করলেও শেষে যদি ওসিয়তের মাধ্যমে যুলুম করে, তার জীবনের শেষ খারাপ কাজের দ্বারা হতে পারে। আবার কেউ দীর্ঘ সময় খারাপ কাজ করলেও শেষে যদি ওসিয়তে ন্যায় করে, তার শেষ ভালো কাজের দ্বারা হতে পারে। এরপর আবু হুরায়রা (রাঃ) আল্লাহর সীমা মানা ও সীমা লঙ্ঘনের আয়াত পড়ার কথা বলেন। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো—ওসিয়ত একটি গুরুতর আমানত। ওয়ারিসের হক নষ্ট করা, অন্যায়ভাবে কারও পক্ষে বা বিপক্ষে যাওয়া, বা আল্লাহর সীমা ভাঙা বিপজ্জনক।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওসিয়তে যুলুম করা শেষ জীবনের জন্য ভয়ংকর ক্ষতির কারণ হতে পারে।
- ন্যায়সঙ্গত ওসিয়ত মানুষকে ভালো কাজের দিকে ফিরিয়ে আনে।
- আল্লাহর নির্ধারিত সীমা মানা মিরাস ও ওসিয়তের মূল শিক্ষা।
