২৩/১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৯ - ওয়ারিসী জ্ঞান শেখা ও শেখানোর গুরুত্ব
ফারায়েয শিখতে উৎসাহিত করা
ফারায়িয শিক্ষা: মিরাসের জ্ঞান শেখা ও শেখানোর দায়িত্ব
সুনানে ইবনে মাজাহ : ২৭১৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১৯
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ بْنِ أَبِي الْعَطَّافِ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَا أَبَا هُرَيْرَةَ تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا فَإِنَّهُ نِصْفُ الْعِلْمِ وَهُوَ يُنْسَى وَهُوَ أَوَّلُ شَىْءٍ يُنْتَزَعُ مِنْ أُمَّتِي " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আবু হুরায়রাহ! ফারায়েয শিক্ষা করো এবং (অন্যদের) তা শিক্ষা দাও। কেননা তা জ্ঞানের অর্ধেক। আর এটা ভুলিয়ে দেয়া হবে এবং এটাই প্রথম জিনিস যা আমার উম্মত থেকে (শেষ যুগে) ছিনিয়ে নেয়া হবে।
২৭১৯] তিরমিযী ২০৯১, ইরওয়া ১৬৬৪, ১৬৬৫। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী হাফস বিন উমার বিন আবুল ইতাফ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমলী কোন ফিসক এর সাথে জড়িত। আহমাদ বিন শু'আয়ব, ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৪০৩, ৭/৩৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু হুরায়রা (রাঃ)-কে বলেন, ফরজ বা ফারায়িয শিক্ষা করো এবং অন্যদের শিক্ষা দাও। তিনি বলেন, এটি জ্ঞানের অর্ধেক; এটি ভুলিয়ে দেওয়া হবে এবং আমার উম্মত থেকে প্রথম যে জিনিস ছিনিয়ে নেওয়া হবে, তা হলো এই জ্ঞান। এখানে ফারায়িয বলতে ওয়ারিসী স্বত্ব বণ্টনের জ্ঞান বোঝানো হয়েছে। মিরাসের হিসাব না জানলে ওয়ারিসের হক নষ্ট হতে পারে, পরিবারে বিরোধ হতে পারে এবং আল্লাহর নির্ধারিত অংশ ঠিকভাবে দেওয়া কঠিন হয়ে যায়। তাই হাদিসটি শুধু আলেমদের জন্য নয়; পরিবার, সম্পদ ও দায়িত্বের সঙ্গে জড়িত সবার জন্য বড় শিক্ষা বহন করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফারায়িয বা মিরাসের জ্ঞান শেখা গুরুত্বপূর্ণ।
- এই জ্ঞান অন্যদের শেখানোর নির্দেশ এসেছে।
- মিরাসের জ্ঞান না থাকলে ওয়ারিসের হক নষ্ট হতে পারে।
