২৩/৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৩৮ - ওয়ারিসহীন ব্যক্তি, ঋণ ও মামার মীরাস
যাবিল আরহাম
ওয়ারিসহীন ব্যক্তির মীরাস: সম্পদ, ঋণ ও মামার দায়িত্ব
সুনানে ইবনে মাজাহ : ২৭৩৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৩৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي بُدَيْلُ بْنُ مَيْسَرَةَ الْعُقَيْلِيُّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي عَامِرٍ الْهَوْزَنِيِّ، عَنِ الْمِقْدَامِ أَبِي كَرِيمَةَ، - رَجُلٌ مِنْ أَهْلِ الشَّامِ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ - قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ وَمَنْ تَرَكَ كَلاًّ فَإِلَيْنَا - وَرُبَّمَا قَالَ فَإِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ - وَأَنَا وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ أَعْقِلُ عَنْهُ وَأَرِثُهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لاَ وَارِثَ لَهُ يَعْقِلُ عَنْهُ وَيَرِثُهُ " .
মিকদাম আবু কারীমাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুল (ﷺ) বলেছেনঃ কোনো ব্যক্তি সম্পদ রেখে গেলে তা তার ওয়ারিসদের প্রাপ্য। আর কোনো ব্যক্তি ঋণের বোঝা বা অসহায় সন্তান রেখে গেলে সেগুলোর দায়িত্ব আমাদের উপর। তিনি কখনো বলতেনঃ তার দায়িত্ব আল্লাহ ও তাঁর রাসুলের উপর। যার কোনো ওয়ারিস নেই আমিই তার ওয়ারিস। আমিই তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করবো এবং আমিই তার পরিত্যক্ত মাল গ্রহণ করবো। আর যার অন্য কোনো ওয়ারিস নেই মামাই তার ওয়ারিস। সে তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করবে এবং তার পরিত্যক্ত মাল গ্রহণ করবে।
[২৭৩৮] আবূ দাউদ ২৮৯৯, ২৯০০, ২৯০১, আহমাদ ১৬৭২৩, ১৬৭৪৮, ইরওয়া ৬/১৩৮-১৩৯, সহীহ আবু দাউদ ২৫৭৮-২৫৮০। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদীসের রাবী আবু তালহাহ সম্পর্কে আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন। অন্যত্র বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় সন্দেহ করেন। আলী ইবনুল মাদীনী তাকে দুর্বল বলেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ্। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার মাঝে কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৮৭, ১৭/৩৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সম্পদ, ঋণ, অসহায় সন্তান এবং ওয়ারিসহীন ব্যক্তির বিষয় একসঙ্গে বলেছেন। তিনি বলেন, কেউ সম্পদ রেখে গেলে তা তার ওয়ারিসদের প্রাপ্য। আর কেউ ঋণের বোঝা বা অসহায় সন্তান রেখে গেলে তার দায়িত্ব আমাদের উপর; কখনো বলা হয়েছে, আল্লাহ ও তাঁর রাসূলের উপর। এরপর তিনি বলেন, যার কোনো ওয়ারিস নেই, তিনি তার ওয়ারিস; তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করবেন এবং তার পরিত্যক্ত মাল গ্রহণ করবেন। আবার যার অন্য কোনো ওয়ারিস নেই, মামা তার ওয়ারিস; সে তার পক্ষ থেকে দিয়াত পরিশোধ করবে এবং সম্পদ গ্রহণ করবে। এই হাদিসে উত্তরাধিকার শুধু সম্পদ নেওয়া নয়, দায়িত্ব নেওয়ার বিষয়ও—এ শিক্ষা পরিষ্কারভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃতের সম্পদ তার ওয়ারিসদের প্রাপ্য।
- ঋণ বা অসহায় সন্তান রেখে গেলে দায়িত্বের বিষয় আসে।
- ওয়ারিসহীন ব্যক্তির সম্পদ ও দায়িত্ব অবহেলা করা হয় না।
- মামার উত্তরাধিকার এখানে অন্য ওয়ারিস না থাকার অবস্থার সাথে যুক্ত।
