২৪/৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৫৮ - গাযীকে সরঞ্জাম দেওয়ার সওয়াব
যে ব্যক্তি কোন যোদ্ধাকে জিহাদের সরঞ্জাম যোগাড় করে দেয়
গাযীকে সাহায্যের ফজিলত: সরঞ্জাম দেওয়ার সওয়াব
সুনানে ইবনে মাজাহ : ২৭৫৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৫৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُرَاقَةَ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَسْتَقِلَّ كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ حَتَّى يَمُوتَ أَوْ يَرْجِعَ».
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কোন গাযীকে আল্লাহর রাস্তায় জিহাদের সরঞ্জামের ব্যবস্থা করে দেয় যাতে সে যুদ্ধ করতে সক্ষম হয়, এতে তার সেই যোদ্ধার অনুরূপ সওয়াব হতে থাকে যতক্ষণ না সে মৃত্যুবরণ করে (বা নিহত হয়) অথবা ফিরে আসে।
[২৭৫৮] আহমাদ ২৭৮, আত-তালীকুর রাগীব ২/১৫৭, তাখরীজুর মুখতার ২৩৪-২৩৭, যইফ আল-জামি' ৫৫৪৭। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আল ওয়ালীদ বিন আবুল ওয়ালীদ সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি কিছু হাদিসের ব্যাপারে সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তার মাঝে ভালোগুন রয়েছে। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৪৫, ৩১/১০৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো আল্লাহর পথে গাযীকে সাহায্য করা। উমার ইবনুল খাত্তাব (রা.) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি কোনো গাযীকে আল্লাহর পথে জিহাদের সরঞ্জাম দেয়, যাতে সে যুদ্ধ করতে সক্ষম হয়, সে ওই যোদ্ধার অনুরূপ সওয়াব পেতে থাকে—যতক্ষণ না সে মারা যায় অথবা ফিরে আসে। এখানে মূল শিক্ষা হলো, সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি সাহায্য ও প্রস্তুতির ব্যবস্থাও মূল্যবান আমল হতে পারে। তবে হাদিসে বিষয়টি নির্দিষ্টভাবে গাযীকে সরঞ্জাম দেওয়া প্রসঙ্গে এসেছে। তাই ব্যাখ্যায় এটিকে সাধারণ দান-সদকার সাথে পুরোপুরি মিশিয়ে ফেলা ঠিক নয়। এটি সহযোগিতা, নিয়ত এবং সৎ কাজে সহায়তার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে গাযীকে সরঞ্জাম দেওয়া বড় সওয়াবের কাজ।
- সহায়তাকারী যোদ্ধার অনুরূপ সওয়াব পেতে পারে।
- সওয়াবের সময়সীমা মৃত্যু বা ফিরে আসা পর্যন্ত বলা হয়েছে।
- ভালো কাজে সহায়তা করাও মূল্যবান আমল।
