২৪/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৮৩ - আল্লাহর কালেমা সমুন্নত করার নিয়ত

জিহাদের সংকল্প

জিহাদের নিয়ত: আল্লাহর কালেমা সমুন্নত করাই মূল লক্ষ্য

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ سُئِلَ النَّبِيُّ ﷺ عَنِ الرَّجُلِ يُقَاتِلُ شَجَاعَةً وَيُقَاتِلُ حَمِيَّةً وَيُقَاتِلُ رِيَاءً فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ " .

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) -কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, সে জিহাদ করে বীরত্ব প্রদর্শনের জন্য, সে জিহাদ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে এবং সে জিহাদ করে প্রদর্শনীর জন্য। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে আল্লাহর কলেমা (দীন) সমুন্নত করার জন্য জিহাদ করে সে-ই হলো আল্লাহর পথে (জিহাদরত)।

[২৭৮৩] সহীহুল বুখারী ১২৩, ২৮১০, ৩১২৬, ৭৪৫৮, মুসলিম ১৯০৪, তিরমিযী ১৬৪৬, নাসায়ী ৩১৩৬, আবূ দাউদ ২৫১৭, আহমাদ ১৮৯৯৯, ১৯০৪৯, ১৯০৯৯, ১৯১৩৪, ১৯২০০, ইবনু হিব্বান ৪৬৩৬, বায়হাকী ফিশ শুআব ৪২৩৬, বায়হাকী ফিস সুনান ৯/১৬৮, ১০/৩০, আল-হাকিম ফিল মুসতদরাক ২/১৯২, আত-তালীকুর রাগীব ২/১৮০, সহীহ আবু দাউদ ২২৭৩, ২২৭৪। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এমন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হয়, যে কখনও বীরত্ব দেখানোর জন্য, কখনও জাতীয়তাবোধে, আবার কখনও লোক দেখানোর জন্য যুদ্ধ করে। নবী (صلى الله عليه وسلم) পরিষ্কারভাবে বলেন, যে ব্যক্তি আল্লাহর কালেমা সমুন্নত করার জন্য যুদ্ধ করে, সে-ই আল্লাহর পথে। হাদিসটির মূল বিষয় হলো নিয়ত ও উদ্দেশ্য। বাহ্যিক কাজ দেখতে একই রকম হলেও অন্তরের লক্ষ্য আলাদা হতে পারে। বীরত্ব, পরিচিতি বা লোকের প্রশংসা উদ্দেশ্য হলে তা হাদিসের মানদণ্ডে আল্লাহর পথে হয় না। তাই কাজের আগে নিজের নিয়ত যাচাই করা একজন মুমিনের জন্য খুব জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর পথে কাজের মূল শর্ত হলো সঠিক নিয়ত।
  • বীরত্ব দেখানো বা লোক দেখানো উদ্দেশ্য হওয়া উচিত নয়।
  • আল্লাহর দ্বীন সমুন্নত করাই হাদিসে গ্রহণযোগ্য উদ্দেশ্য হিসেবে এসেছে।
  • একই কাজ নিয়তের কারণে ভিন্ন মূল্য পেতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন