২৪/১৯. অধ্যায়ঃ

আল্লাহর রাস্তায় তীরন্দাজী

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮১১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الأَزْرَقِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ لَيُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ الثَّلاَثَةَ الْجَنَّةَ صَانِعَهُ يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ وَالرَّامِيَ بِهِ وَالْمُمِدَّ بِهِ ‏"‏ ‏.‏ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ارْمُوا وَارْكَبُوا وَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ تَرْكَبُوا وَكُلُّ مَا يَلْهُو بِهِ الْمَرْءُ الْمُسْلِمُ بَاطِلٌ إِلاَّ رَمْيَهُ بِقَوْسِهِ وَتَأْدِيبَهُ فَرَسَهُ وَمُلاَعَبَتَهُ امْرَأَتَهُ فَإِنَّهُنَّ مِنَ الْحَقِّ ‏"‏ ‏.‏

উকবাহ বিন আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ নিশ্চয় আল্লাহ একটা তীরের উপলক্ষে তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেনঃ(১) তীর নির্মাতা যে তা নির্মাণকালে কল্যাণের আশা করে,(২) (জিহাদে) এই তীর নিক্ষেপকারী এবং(৩) যে তা নিক্ষেপে সাহায্য করে।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা তীরন্দাজী করো এবং ঘোড়াদৌড় শিক্ষা করো। তবে তোমাদের ঘোড়াদৌড় শেখার তুলনায় তীরন্দাজী শিক্ষা করা আমার কাছে অধিক প্রিয়। মুসলিম ব্যক্তির সকল ক্রীড়া-কৌতুকই বাতিল। তবে তার ধনুক দ্বারা তীর নিক্ষেপ, তার ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া এবং স্ত্রীর সাথে তার ক্রীড়া-কৌতুক বাতিল নয়। কারণ এগুলো উপকারী ও বিধিসম্মত।

তাহকীক আলবানীঃ “মুসলিম ব্যক্তির সকল ক্রীড়াকৌতুক বৃথা। তবে তাঁর ধনুক দ্বারা তীর নিক্ষেপ, তার ঘোড়াকে প্রশিক্ষন দান এবং স্ত্রীর সাথে তাঁর ক্রীড়াকৌতুক বৃথা নয়”। এই কথা ব্যাতীত হাদীসটি দঈফ। “কারন এগুলো উপকারী ও বিধিসম্মত।“ এই বাক্যটি দুর্বল।[২৮১১]তিরমিযী ১৬৩৮, বায়হাকী ফিস সুনান ১০/১৪, তাখরীজুল ফিকহুস সায়রাহ ২২৫, যইফ আবু দাউদ ২৩২, সহীহাহ ৩১৫। তাহকীক আলবানীঃ "মুসলিম ব্যক্তির সকল ক্রীড়া-কৌতুকই বৃথা। তবে তার ধনুক দ্বারা তীর নিক্ষেপ, তার ঘোড়াকে প্রশিক্ষণ দান এবং তার স্ত্রীর সাথে তার ক্রীড়া-কৌতুক বৃথা নয়।" এ কথা ব্যাতিত হাদিসটি যইফ। "কারণ এগুলো উপকারী ও বিধিসম্মত।" এই বাক্যটি দুর্বল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন