২৪/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৪৪ - জিহাদ
শত্রুর জনপদ ভস্মীভূত করা
সুনানে ইবনে মাজাহ : ২৮৪৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৪৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ . وَهِيَ الْبُوَيْرَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴾مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً ﴿ الآيَةَ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইয়াহূদি নাদীর গোত্রের বুওয়ায়রা নামক খেজুর বাগান জ্বালিয়ে দেন এবং কেটে ফেলেন।তখন আল্লাহ তায়ালা নাযিল করেন (অনুবাদ) : “তোমরা যে খেজুর গাছগুলো কেটে ফেলেছো এবং যেগুলো কাণ্ডের উপর স্থির রেখেছো ...’’ (সূরা হাশরঃ ৫)।
[২৮৪৪] সহীহুল বুখারী ২৩২৬, ৩০২১, ৪০৩১, ৪০৩২, ৪৮৮৪, মুসলিম ১৭৪৬, তিরমিযী ১৫৫২, ৩৩০২, আবূ দাউদ ২৬১৫, আহমাদ ৪৫১৮, ৫১১৫, ৫৪৯৫, ৬০১৮, ৬২১৫, দারেমী ২৪৬০, সহীহ আবু দাউদ ২৩৫৪। তাহকীক আলবানীঃ সহীহ।
