২৪/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৪৮ - গনীমতের মাল আত্মসাতের সতর্কতা

গনীমতের মাল আত্মসাৎ করা

গনীমতের মাল আত্মসাৎ: সামান্য জিনিসও বড় সতর্কতার কারণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَبِي عَمْرَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ تُوُفِّيَ رَجُلٌ مِنْ أَشْجَعَ بِخَيْبَرَ فَقَالَ النَّبِيُّ ﷺ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ". فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ وَتَغَيَّرَتْ لَهُ وُجُوهُهُمْ فَلَمَّا رَأَى ذَلِكَ قَالَ " إِنَّ صَاحِبَكُمْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ ". قَالَ زَيْدٌ فَالْتَمَسُوا فِي مَتَاعِهِ فَإِذَا خَرَزَاتٌ مِنْ خَرَزِ يَهُودَ مَا تُسَاوِي دِرْهَمَيْنِ.

যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

আশজাআ গোত্রের এক ব্যক্তি খায়বারে যুদ্ধের দিন মারা গেল। নবী (ﷺ) বললেনঃ তোমরা তোমাদের সাথীর নামাজ পড়ো। লোকদের কাছে বিষয়টি খুব খারাপ লাগলো এবং এর কারণে তাদের চেহারা বিবর্ণ হয়ে গেলো। তিনি তা দেখে বলেনঃ তোমাদের সাথী আত্মসাৎ করেছে। যায়েদ (রাঃ) বলেন, তারা তার মালপত্র তালাশ করলে তার মধ্যে ইহূদীদের দু’দিরহাম মূল্যের আংটির পাথর বা মণি পাওয়া গেল।

[২৪৪৮] নাসায়ী ১৯৫৯, আবূ দাউদ ২৭১০, আহমাদ ২১১৬৭, মুয়াত্তা মালেক ৯৯৫, আল-আহকাম ৭৯, ইরওয়া ৭২৬, আত-তালীকুর রাগীব ২/১৮৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আমরাহ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুল। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৫৪৩, ৩৪/১৪০ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়েদ বিন খালিদ আল-জুহানী (রাঃ) খায়বারের দিনের একটি ঘটনা বলেন। আশজাআ গোত্রের এক ব্যক্তি মারা গেলে নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের বলেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। এতে লোকদের মনে কষ্ট লাগে এবং তাদের চেহারায় পরিবর্তন দেখা যায়। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমাদের সাথী আল্লাহর পথে গনীমতের মাল আত্মসাৎ করেছে। পরে তার মালপত্র খুঁজে ইহুদীদের দু-দিরহাম মূল্যের আংটির পাথর বা মনি পাওয়া যায়। হাদিসটির মূল শিক্ষা হলো গনীমতের মাল আত্মসাৎ করা ছোট বিষয় নয়, যদিও জিনিসটি দামে কম হয়। আমানত ও হিসাবের বিষয় এখানে খুব স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমতের মাল আত্মসাৎ করা গুরুতর সতর্কতার বিষয়।
  • অল্প দামের জিনিসও আমানতের বাইরে নেওয়া ঠিক নয়।
  • নবী (صلى الله عليه وسلم) সাহাবীদের সামনে বিষয়টি স্পষ্ট করেছেন।
  • যুদ্ধের সম্পদ বণ্টনের আগে ব্যক্তিগতভাবে নেওয়া বিপজ্জনক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন