২৪/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৫০ - সুতা-সুঁই পর্যন্ত গনীমতে জমা

গনীমতের মাল আত্মসাৎ করা

সুতা ও সুঁইও জমা দাও: গনীমতের মাল আত্মসাৎ থেকে সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৫০

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي سِنَانٍ، عِيسَى بْنِ سِنَانٍ عَنْ يَعْلَى بْنِ شَدَّادٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ﷺ يَوْمَ حُنَيْنٍ إِلَى جَنْبِ بَعِيرٍ مِنَ الْمَقَاسِمِ ثُمَّ تَنَاوَلَ شَيْئًا مِنَ الْبَعِيرِ فَأَخَذَ مِنْهُ قَرَدَةً - يَعْنِي وَبَرَةً - فَجَعَلَ بَيْنَ إِصْبَعَيْهِ ثُمَّ قَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّ هَذَا مِنْ غَنَائِمِكُمْ أَدُّوا الْخَيْطَ وَالْمِخْيَطَ فَمَا فَوْقَ ذَلِكَ فَمَا دُونَ ذَلِكَ فَإِنَّ الْغُلُولَ عَارٌ عَلَى أَهْلِهِ يَوْمَ الْقِيَامَةِ وَشَنَارٌ وَنَارٌ ".

'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে গনীমতের উটের পাশে নামাজ পড়লেন। তারপর তিনি উটের দেহ থেকে একটি পশম নিয়ে তা তাঁর দু’আঙ্গুলের মাঝে রেখে বলেনঃ হে লোকসকল! অবশ্য এটা তোমাদের গনীমতের মাল। সুতা এবং সুঁই, আর যা পরিমাণে তার চেয়ে বেশী এবং যা তার চেয়ে কম, সবই তোমরা গনীমতের মালের মধ্যে জমা দাও। কেননা গনীমতের মাল চুরি করার ফলে কেয়ামতের দিন তা চোরের জন্য অপমান ও গ্লানি এবং জাহান্নামের শাস্তির কারণ হবে।

[২৮৫০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ৫/৭৪-৭৫, সহীহাহ ৯৮৫। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী আবু সিনান ঈসা বিন সিনান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আল-ফাররা বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল ও আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৬২৬, ২২/৬০৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাদাহ ইবনুস সামিত (রাঃ) হুনায়নের দিনের ঘটনা বলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গনীমতের উটের পাশে নামাজ পড়েন। এরপর উটের দেহ থেকে একটি পশম নিয়ে দুই আঙুলের মাঝে ধরেন এবং বলেন, এটি তোমাদের গনীমতের মাল। তারপর তিনি সুতা, সুঁই, এর চেয়ে বেশি বা কম—সবকিছু গনীমতের মাল হিসেবে জমা দিতে বলেন। তিনি আরও জানান, গনীমতের মাল চুরি কিয়ামতের দিন চোরের জন্য অপমান, গ্লানি এবং আগুনের কারণ হবে। এই হাদিসে আমানত, স্বচ্ছতা এবং ছোট জিনিসকেও অবহেলা না করার শিক্ষা খুব পরিষ্কার। গনীমতের মাল আত্মসাৎ নিয়ে এটি একটি শক্তিশালী সতর্কতামূলক বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুতা-সুঁইয়ের মতো ছোট জিনিসও গনীমতে জমা দিতে বলা হয়েছে।
  • গনীমতের মাল আত্মসাৎ কিয়ামতের দিনে অপমানের কারণ হবে বলা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) বাস্তব উদাহরণ দিয়ে সাহাবীদের সতর্ক করেছেন।
  • আমানত রক্ষায় ছোট-বড় পার্থক্য না করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন