২৪/৩৯. অধ্যায়ঃ
ইমামের আনুগত্য করা
সুনানে ইবনে মাজাহ : ২৮৬০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ " .
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, (নেতৃ-আদেশ) শ্রবণ করো এবং আনুগত্য করো, এমনকি আঙুর ফল সদৃশ (ক্ষুদ্র) মাথাবিশিষ্ট হাবশি দাসকেও যদি তোমাদের নেতৃ পদে নিয়োগ করা হয়।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৮৬০] সহীহুল বুখারী ৬৩৯, আহমাদ ১১৭১৬, বায়হাকী ফিস সুনান ৫/২৮৭। তাহকীক আলবানীঃ সহীহ।
