২৪/৪৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৭৮ - জিহাদ
ঘোড় দৌড়ের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ২৮৭৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৭৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي الْحَكَمِ، - مَوْلَى بَنِي لَيْثٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ سَبَقَ إِلاَّ فِي خُفٍّ أَوْ حَافِرٍ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হলে (মাল অথবা অর্থ গ্রহণ করা বৈধ নয়), উট ও ঘোড়া ব্যতীত।
[২৮৭৮] তিরমিযী ১৭০০, আবূ দাউদ ৫৭৪, আহমাদ ৭৪৩৩, ৮৪৭৮, ৯৭৮৮, রাওদুন নাদীর ১১৭৭, সহীহ আবু দাউদ ২৩১৯, ইরওয়া ১৫০৬, মিশকাত ৩৮০৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন আমর সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তিনি সালিহ। ইবনু হিব্বান বলেন, তিনি কখনো হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু আদী বলেন, তার হাদিস বর্ণনায় সমস্যা নেই। ইমাম নাসাঈ তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫১৩, ২৬/২১২ নং পৃষ্ঠা)
