২৪/৪৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৮১ - খাইবারের খুমুস বণ্টন ও আত্মীয়তার মর্যাদা
যুদ্ধলব্ধ সম্পদ (গনীমত) বণ্টন
খাইবারের খুমুস বণ্টন: বানূ হাশিম ও বানূ মুত্তালিবের মর্যাদা
সুনানে ইবনে মাজাহ : ২৮৮১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৮১
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ، أَخْبَرَهُ أَنَّهُ، جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يُكَلِّمَانِهِ فِيمَا قَسَمَ مِنْ خُمُسِ خَيْبَرَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ فَقَالاَ قَسَمْتَ لإِخْوَانِنَا بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ وَقَرَابَتُنَا وَاحِدَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّمَا أَرَى بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ شَيْئًا وَاحِدًا» .
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ও উসমান বিন আফফান (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলেন খায়বারে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিষয়ে তাঁর সাথে আলাপ করার জন্য। তাঁরা বললেন, আপনি আমাদের ভ্রাতৃগোষ্ঠী বনূ হাশিম ও বনূ মুত্তালিবের মধ্যে বণ্টন করেছেন, অথচ আমাদের আত্মীয় সম্পর্ক তো একই। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি বনূ হাশিম ও বনূ মুত্তালিবকে একই মনে করি।
[২৮৮১] সহীহুল বুখারী ৩১৪০, ৩৫০৩, ৪২২৯, নাসায়ী ৪১৩৬, ৪১৩৭, আবূ দাউদ ২৯৭৮, ২৯৭৯, ২৯৮০, আহমাদ ১৬২৯৯, ১৬৩২৭, ১৬৩৪১, ইরওয়া ১২৪২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ১. আয়্যুব বিন সুওয়ায়দ সম্পর্কে আবু বাকর আল-ইসমাঈলী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৬, ৩/৪৭৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো খুমুস বণ্টন ও আত্মীয়তার বিশেষ মর্যাদা। জুবাইর বিন মুতইম (রাঃ) ও উসমান বিন আফফান (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে খাইবারে প্রাপ্ত যুদ্ধলব্ধ সম্পদের এক-পঞ্চমাংশ বণ্টন নিয়ে কথা বলেন। তাদের প্রশ্ন ছিল, বানূ হাশিম ও বানূ মুত্তালিবকে অংশ দেওয়া হলো, অথচ আত্মীয়তার দিক থেকে তাদের সম্পর্কও কাছাকাছি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উত্তরে বলেন, তিনি বানূ হাশিম ও বানূ মুত্তালিবকে একই মনে করেন। এই বর্ণনায় মূল শিক্ষা হলো, নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত ন্যায়, সম্পর্ক ও বিশেষ অবস্থার ভিত্তিতে ছিল। এখানে খুমুস বণ্টন, আত্মীয়তার মর্যাদা এবং নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে বোঝার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর সম্পদ বণ্টন ছিল জ্ঞান ও ন্যায়ের ভিত্তিতে।
- কোনো সিদ্ধান্তের পেছনে বিশেষ কারণ থাকতে পারে, যা বাহ্যিকভাবে সবার কাছে স্পষ্ট নাও হতে পারে।
- প্রশ্ন থাকলে আদবের সঙ্গে জিজ্ঞেস করা সাহাবীদের আমল থেকে শেখা যায়।
- আত্মীয়তার সম্পর্ক ও সহযোগিতার অবস্থান ইসলামে গুরুত্ব পায়।
