২৫/৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯১ - নবীদের তালবিয়া ও আল্লাহমুখী সফর

যানবাহনে চড়ে হজ্জ আদায় করা

নবীদের তালবিয়া: আল্লাহর দরবারে সাড়া দেওয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৮৯১

حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ " أَىُّ وَادٍ هَذَا " . قَالُوا وَادِي الأَزْرَقِ. قَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى ـ ﷺ ـ - فَذَكَرَ مِنْ طُولِ شَعَرِهِ شَيْئًا لاَ يَحْفَظُهُ دَاوُدُ - وَاضِعًا إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ جُؤَارٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي " . قَالَ ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ فَقَالَ " أَىُّ ثَنِيَّةٍ هَذِهِ " . قَالُوا ثَنِيَّةُ هَرْشَى أَوْ لَفْتٍ. قَالَ " كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ وَخِطَامُ نَاقَتِهِ خُلْبَةٌ مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মক্কা ও মদীনার মাঝপথে ছিলাম। আমরা একটি উপত্যকা অতিক্রম করাকালে তিনি বলেনঃ এটা কোন উপত্যকা? সাহাবীগণ বলেন, আল-আযরাক উপত্যকা। তিনি বলেনঃ আমি মূসা (আঃ) -কে দেখতে পাচ্ছি। অতঃপর তিনি নিজের দু’ আংগুল কর্ণদ্বয়ে স্থাপন করে তাঁর দীর্ঘ কেশের কিছুটা বর্ণনা দেন, যা রাবী দাউদ পূর্ণ মনে রাখতে পারেননি। তিনি উচ্চৈঃস্বরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে করতে তালবিয়া পাঠরত অবস্থায় এ উপত্যকা অতিক্রম করেন।রাবী বলেন, অতঃপর আমরা পথ অতিক্রম করে একটি টিলার উপর আসলাম। তিনি বলেন, এটা কোন টিলা? সাহাবীগণ বলেন, এটা হারশা অথবা লিফাত (লাফ্‌ত) নামীয় টিলা। তিনি বলেন, আমি যেন ইউনুস (আঃ) -কে একটি লাল বর্ণের উষ্ট্রীর উপর পশমী জুব্বা পরিহিত অবস্থায় দেখতে পাচ্ছি, যার নাসারন্ধ্রের রমি ছিল খেজুর পাতার তৈরি এবং তিনি তালবিয়া পাঠরত অবস্থায় এ উপত্যকা অতিক্রম করেন।

[২৮৯১] সহীহুল বুখারী ১৫৫৫, মুসলিম ১৬৬, আহমাদ ১৮৫৭, ২৪৯৭, আত-তালীকুর রাগীব ২/১১৬। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৮৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো তালবিয়া ও নবীদের ইবাদতের দৃশ্য। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মক্কা ও মদীনার মাঝপথে সাহাবীদের সঙ্গে চলার সময় একটি উপত্যকার কথা জিজ্ঞেস করেন। সাহাবীরা বলেন, এটি আল-আযরাক। তখন তিনি মূসা (আঃ)-এর তালবিয়া পাঠের দৃশ্য বর্ণনা করেন। পরে আরেক টিলার কাছে এসে ইউনুস (আঃ)-এর তালবিয়া পাঠের কথাও বলেন। এখানে অতিরিক্ত ব্যাখ্যার দরকার নেই; হাদিসের সরাসরি শিক্ষা হলো, আল্লাহর ডাকে সাড়া দেওয়া নবীদের পথ। তালবিয়া শুধু শব্দ নয়, বরং বিনয়, দোয়া এবং আল্লাহর দিকে মন ফেরানোর প্রকাশ। হজ্জের সফরে এই স্মরণ হৃদয়কে নরম করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালবিয়া নবীদের ইবাদতের সঙ্গে যুক্ত একটি মহান আমল।
  • আল্লাহর দরবারে বিনয় ও আকুতি নিয়ে ডাকা ইবাদতের সৌন্দর্য।
  • হজ্জের পথ শুধু ভ্রমণ নয়, আল্লাহর স্মরণের পথ।
  • নবীদের ঘটনা শুনে ইবাদতের প্রতি ভালোবাসা বাড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন