২৫/১০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯০৭ - বৃদ্ধ পিতার পক্ষ থেকে হজ্জ যথেষ্ট হবে কি

জীবিত ব্যক্তি হজ্জ করতে অপারগ হলে তার পক্ষ থেকে হজ্জ করা

বৃদ্ধ পিতার পক্ষ থেকে হজ্জ করলে যথেষ্ট হবে কি?

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯০৭

حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، مِنْ خَثْعَمٍ جَاءَتِ النَّبِيَّ ـ ﷺ ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ قَدْ أَفْنَدَ وَأَدْرَكَتْهُ فَرِيضَةُ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ وَلاَ يَسْتَطِيعُ أَدَاءَهَا فَهَلْ يُجْزِئُ عَنْهُ أَنْ أُؤَدِّيَهَا عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " نَعَمْ " .

আবদুল্লাহ্ ইব্নু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

খাসআম গোত্রের এক মহিলা নবী (ﷺ) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতা অতিশয় বৃদ্ধ এবং অচল হয়ে পড়েছেন। বান্দাদের উপর আল্লাহর ফরজকৃত হজ তার উপর ও ফরজ হয়েছে, কিন্তু তিনি তা আদায় করতে সক্ষম নন। এখন আমি যদি তার পক্ষ থেকে হজ করি, তবে তা কি তার জন্য যথেষ্ট হবে? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ হাঁ।

[২৯০৭] সহীহুল বুখারী ১৫১৩, ১৮৫৪, ১৮৫৫, ৪৩৯৯, ৬২২৮, মুসলিম ১৩৩৪, ১৩৩৫, তিরমিযী ২৯৮, নাসায়ী ২৬৩৪, ২৬৩৫, ২৬৪১, ২৬৪২, আহমাদ ১৮১৫, ১৮২৫, ১৮৯৩, ২২৬৬, ৩০৩৩, ৩২২৮, ৩৩৬৫, মুয়াত্তা মালেক ৮০৬, দারেমী ১৮৩১, ১৮৩২, ১৮৩৩, ১৮৩৫. তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী১. আবু মারওয়ান মুহাম্মাদ বিন উসমান আল উসমানী সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম বুখারী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪৫৪, ২৬/৮১ নং পৃষ্ঠা)২. আবদুল আযিয আদ-দারাওয়ারদী সম্পর্কে মুহাম্মাদ বোন সা'দ বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আল আজালী তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি যখন তার কিতাব হতে কোন হাদিস বর্ণনা করেন তখন তা সহীহ কিন্তু যখন মানুষের কিতাব থেকে হাদিস বর্ণনা করতেন তখন তিনি সন্দেহ করতেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা) আব্দুর রহমান ইবনুল হারিস বিন আয়্যাশ বিন আবু রাবীআহ আয-যুকারী সম্পর্কে আহমাদ বিন হাম্বল তাকে দুর্বল বলেছেন, অন্যত্র বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আলী ইবনুল মাদীনী তাকে দুর্বল বলেছেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার মাঝে কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৮৭, ১৭/৩৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাসআম গোত্রের এক মহিলা নবী صلى الله عليه وسلم-এর কাছে প্রশ্ন করেন। তাঁর পিতা খুব বৃদ্ধ এবং অচল। আল্লাহর ফরজকৃত হজ্জ তাঁর উপর এসেছে, কিন্তু তিনি তা আদায় করতে সক্ষম নন। মহিলা জানতে চান, তিনি যদি পিতার পক্ষ থেকে হজ্জ করেন, তাহলে তা কি তাঁর পিতার জন্য যথেষ্ট হবে? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সংক্ষেপে বলেন, হ্যাঁ। এই হাদিসের মূল শিক্ষা খুব পরিষ্কার: অক্ষম বৃদ্ধ পিতার পক্ষ থেকে হজ্জ আদায়ের অনুমতি আছে। এখানে প্রশ্নকারীর যত্ন, পিতার অক্ষমতা এবং নবী صلى الله عليه وسلم-এর সরল উত্তর—সব মিলিয়ে “বদলি হজ্জ” বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অক্ষম বৃদ্ধ পিতার পক্ষ থেকে হজ্জ করার অনুমতি এই হাদিসে আছে।
  • দ্বীনি বিষয়ে সন্দেহ হলে সরাসরি জিজ্ঞেস করা ভালো।
  • পিতা-মাতার ইবাদত-সংক্রান্ত প্রয়োজনেও সন্তান সহায় হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন