২৫/২৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৫০ - তাওয়াফে রামলের নিয়ম
বায়তুল্লাহর চারপাশে তাওয়াফের সময় রমল করা
তাওয়াফে রামল: প্রথম তিন চক্কর দ্রুত, চার চক্কর স্বাভাবিক
সুনানে ইবনে মাজাহ : ২৯৫০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৫০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بَشِيرٍ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الأَوَّلَ رَمَلَ ثَلاَثَةً وَمَشَى أَرْبَعَةً مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন বাইতুল্লাহ তাওয়াফ শুরু করতেন তখন প্রথম তিন চক্করে (তাওয়াফে) রামল করতেন (বাহু দুলিয়ে বীরদর্পে প্রদক্ষিণ করতেন) এবং চার চক্করে সাধারণভাবে হেঁটে তাওয়াফ করতেন- হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ (প্রদক্ষিণ) শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত। ইবনু উমর (রাঃ) ও তাই করতেন।
[২৯৫০] সহিহুল বুখারী ১৬৬, ৩৯৬, ৪৯২, ১৫৪১, ১৫৭৩, ১৫৭৪, ১৬০৩, ১৬০৪, ১৬১৬, ১৬১৭, ১৬২৪, ১৬৪৪, ১৬৪৬, ১৬৪৭, ১৬৯২, ১৭৯৪, ২৭০২, মুসলিম ১১৮৬, ১১৮৭, ১২২৭, ১২২৮, ১২৩৪, ১২৫৯, ১২৬০, ১২৬১, ১২৬৮, ১২৫৭, তিরমিযী ৮১৮, ৮২৪, ৮৬১, ৮৬৪, নাসায়ী ২৭৩২, ২৭৫৭, ২৭৫৮, ২৯৩০, ২৯৪০, ২৯৪১, ২৯৪২, ২৯৪৩, ২৯৪৬, ২৯৬০, ২৯৬৬, ২৯৭৬, আবূ দাউদ ১৭৭১, ১৭৭২, ১৭০৫, ১৮৬৫, ১৮৯১, ১৮৯৩, ১৯০৪, ৪০৬৪, ৪২১০, আহমাদ ৪৪৪৮, ৪৫৭১, ৪৬০৪, ৪৬১৪, ৪৮২৯, ৪৮৭২, ৪৯৬৩, ৫১৭৯, ৫২১৬, ৫৩৭৮, ৫৪২১, ৫৭০৩, ৫৭২৬, ৫৮৬০, ৫৯০৭, ৬০১১, ৬২০২, ৬৩৯৭, ৬৪২৭, মুয়াত্তা মালেক ৭১৪, ৭৪০, ৭৪২, ৮১৭, ৯২৩, দারেমী ১৮৩৮, ১৮৪২, ১৯২৭, ১৯৩১, সহীহ আবু দাউদ ১৬৫২, ১৬৫৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আহমাদ বিন বাশীর সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। উসমান বিন সা'দ আদ-দারিমী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৪/১/২৭৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৫০-এর সারসংক্ষেপ
কোর বিষয়: রামল। এই হাদিসে তাওয়াফের প্রথম অংশে নবী صلى الله عليه وسلم-এর একটি আমল বর্ণিত হয়েছে। তিনি যখন বাইতুল্লাহর প্রথম তাওয়াফ করতেন, তখন প্রথম তিন চক্করে রামল করতেন—অর্থাৎ বাহু দুলিয়ে বীরদর্পে চলতেন। এরপর বাকি চার চক্করে স্বাভাবিকভাবে হাঁটতেন। বর্ণনায় আরও আছে, এটি হাজরে আসওয়াদ থেকে শুরু হয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত হতো, আর ইবনু উমর (রাঃ) নিজেও তা করতেন। যারা তাওয়াফে রামল, হজ্জের সুন্নত, উমরার নিয়ম বা হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করার বিষয় খোঁজ করেন, তাদের জন্য এই হাদিস সরাসরি নির্দেশনামূলক বর্ণনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম তাওয়াফে প্রথম তিন চক্করে রামলের বর্ণনা এসেছে।
- শেষ চার চক্করে নবী صلى الله عليه وسلم স্বাভাবিকভাবে হাঁটতেন।
- তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু হয়ে হাজরে আসওয়াদে শেষ হয়।
