২৫/৩৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি একই ইহরামে হজ্জ ও ‘উমরা (কিরান হজ্জ) আদায় করে

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৭০

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، شَقِيقَ بْنَ سَلَمَةَ يَقُولُ سَمِعْتُ الصُّبَىَّ بْنَ مَعْبَدٍ، يَقُولُ كُنْتُ رَجُلاً نَصْرَانِيًّا فَأَسْلَمْتُ فَأَهْلَلْتُ بِالْحَجِّ وَالْعُمْرَةِ فَسَمِعَنِي سَلْمَانُ بْنُ رَبِيعَةَ وَزَيْدُ بْنُ صُوحَانَ وَأَنَا أُهِلُّ بِهِمَا جَمِيعًا بِالْقَادِسِيَّةِ فَقَالاَ لَهَذَا أَضَلُّ مِنْ بَعِيرِهِ فَكَأَنَّمَا حَمَلاَ عَلَىَّ جَبَلاً بِكَلِمَتِهِمَا فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَأَقْبَلَ عَلَيْهِمَا فَلاَمَهُمَا ثُمَّ أَقْبَلَ عَلَىَّ فَقَالَ هُدِيتَ لِسُنَّةِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ هُدِيتَ لِسُنَّةِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ قَالَ هِشَامٌ فِي حَدِيثِهِ قَالَ شَقِيقٌ فَكَثِيرًا مَا ذَهَبْتُ أَنَا وَمَسْرُوقٌ نَسْأَلُهُ عَنْهُ ‏.‏حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو مُعَاوِيَةَ وَخَالِي يَعْلَى قَالُوا حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنِ الصُّبَىِّ بْنِ مَعْبَدٍ، قَالَ كُنْتُ حَدِيثَ عَهْدٍ بِنَصْرَانِيَّةٍ فَأَسْلَمْتُ فَلَمْ آلُ أَنْ أَجْتَهِدَ، فَأَهْلَلْتُ بِالْحَجِّ وَالْعُمْرَةِ ‏.‏ فَذَكَرَ نَحْوَهُ ‏.‏

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

(সুবাই ইবন মা’বাদ বলেন) “আমি ছিলাম একজন নাসারা (খ্রিষ্টান)। অতঃপর ইসলাম গ্রহণ করি। আমি হজ্জ ও উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধলাম। সালমান ইবন রাবীআ ও যায়েদ ইবন সুহান (রাঃ) উভয়ে আমাকে কাদিসিয়ায় হজ্জ ও উমরার একত্রে তালবিয়া পাঠ করতে শুনেন। তখন তারা বলেন “এই ব্যক্তি তো উটের চেয়েও পথভ্রষ্ট। তাদের এ মন্তব্য যেন আমার উপর একটি পাহাড় নিক্ষেপ করলো।তাই আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বিষয়টি তাঁকে অবহিত করলাম। তিনি তাদের উভয়কে তিরস্কার করলেন এবং আমাকে বললেন, তুমি মহানবী (ﷺ)-এর সুন্নাত পর্যন্ত পৌঁছাতে পেরেছো, তুমি নবী (ﷺ)-এর সুন্নাত অনুযায়ী আমল করেছো। হিশাম (রাঃ) তাঁর বর্ণিত হাদিসে বলেন, শাকীক (রাঃ) বলেছেন, আমি ও মাসরূক অনেকবার (সুবাই ইবন মা’বাদের নিকট ) গিয়েছি এবং এ হাদিস সম্পর্কে তাঁর নিকট জিজ্ঞাসা করেছি।উমর ইবন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। (সুবাই) বলেন, যুবক বয়সে আমি খ্রিষ্টান ছিলাম। অতঃপর ইসলাম গ্রহণ করি এবং ইবাদত-বন্দেগি করার চেষ্টা করি। আমি একই সাথে হজ্জ ও উমরার ইহরাম বাঁধলাম... পূর্বোক্ত হাদিসের অনুরূপ।

তাহকীক আলবানীঃ সহীহ।২৯৭০] নাসায়ী ২৭১৯, ২৭২১, আবূ দাউদ ২৭৯৮, ইরওয়া ৯৮৩, রাওদুন নাদীর ৩৮, তাখরীজুল মুখতার ১২৮-১৩০, সহীহ আবু দাউদ ১৫৭৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন