২৫/৪৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৮৮ - সাঈতে দৌড়ানো ও হাঁটার সুন্নত
সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাঈ করা (দৌড়ানো)
সাঈতে দৌড়ানো ও হাঁটা: ইবনু উমর (রাঃ)-এর শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৯৮৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৯৮৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ كَثِيرِ بْنِ جُمْهَانَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ إِنْ أَسْعَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَسْعَى وَإِنْ أَمْشِ فَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَمْشِي وَأَنَا شَيْخٌ كَبِيرٌ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি যদি সাফা-মারওয়ার মাঝে সাঈ করে দৌড়াই তবে তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সাঈ করতে দেখেছি। আমি যদি তা হেঁটে অতিক্রম করি তবে তা এজন্য যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তা হেঁটে অতিক্রম করতে দেখেছি। আমি তো একজন অতি বৃদ্ধ।
[২৯৮৮]সহীহুল বুখারী ১৬৬, ৩৯৬, ৪৯২, ১৫৪১, ১৫৭৩, ১৫৭৪, ১৬০৩, ১৬০৪, ১৬১৬, ১৬১৭, ১৬২৪, ১৬৪৪, ১৬৪৬, ১৬৪৭, ১৬৯২, ১৭৯৪, ২৭০২, মুসলিম ১১৮৬, ১১৮৭, ১২২৭, ১২২৮, ১২৩৪, ১২৫৯, ১২৬০, ১২৬১, ১২৬৮, ১২৫৭, তিরমিযী ৮১৮, ৮২৪, ৮৬১, ৮৬৪, নাসায়ী ২৭৩২, ২৭৫৭, ২৭৫৮, ২৯৩০, ২৯৪০, ২৯৪১, ২৯৪২, ২৯৪৩, ২৯৪৬, ২৯৬০, ২৯৬৬, ২৯৭৬, আবূ দাউদ ১৭৭১, ১৭৭২, ১৭০৫, ১৮৬৫, ১৮৯১, ১৮৯৩, ১৯০৪, ৪০৬৪, ৪২১০, আহমাদ ৪৪৪৮, ৪৫৭১, ৪৬০৪, ৪৬১৪, ৪৮২৯, ৪৮৭২, ৪৯৬৩, ৫১৭৯, ৫২১৬, ৫৩৭৮, ৫৪২১, ৫৭০৩, ৫৭২৬, ৫৮৬০, ৫৯০৭, ৬০১১, ৬২০২, ৬৩৯৭, ৬৪২৭, মুয়াত্তা মালেক ৭১৪, ৭৪০, ৭৪২, ৮১৭, ৯২৩, দারেমী ১৮৩৮, ১৮৪২, ১৯২৭, ১৯৩১, আত-তালীক আলা ইবনু খুযাইমাহ ২৭৭০-২৭৭২, সহীহ আবু দাউদ ১৬৬২। তাহকীক আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী জাররাহ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি সত্যবাদী। আবুল ফাতহ আল-আযদী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইমাম যাহাবী বলেন, তার মাঝে দুর্বলতা ছিলো। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯১০, ৪/৫১৭ নং পৃষ্ঠা) আতা ইবনুস সায়িব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় পরিবর্তন করেছেন। আয়্যুব বিন আবু তামিমাহ আস-সাখতিয়ানী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৩৪, ২০/৮৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৯৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ) নিজের আমলের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, তিনি যদি সাফা ও মারওয়ার মাঝে সাঈ করে দৌড়ান, তবে তা এজন্য যে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সাঈ করতে দেখেছেন। আর যদি তিনি হাঁটেন, তবে সেটিও এজন্য যে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে হাঁটতে দেখেছেন। শেষে তিনি নিজের বয়সের কথা বলেন—তিনি বৃদ্ধ। এই বর্ণনায় সুন্দর ভারসাম্য আছে। একদিকে নবীজির আমল অনুসরণ করা, অন্যদিকে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা। তাই সাফা-মারওয়ার সাঈতে দৌড়ানো ও হাঁটা—দুটোরই ভিত্তি তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দেখা আমলের ওপর রেখেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবাদতে নবীজি (صلى الله عليه وسلم)-এর আমল অনুসরণ করা সাহাবীদের অভ্যাস ছিল।
- সাফা-মারওয়ার সাঈতে দৌড়ানো ও হাঁটার বর্ণনা এসেছে।
- বয়স ও শারীরিক অবস্থাও আমলের ধরনে প্রভাব ফেলতে পারে।
- সাহাবীরা নিজেদের আমলের পেছনে সুন্নাহর দলিল দিতেন।
