২৫/৫৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০১৯ - মুযদালিফায় মাগরিব ও এশার সালাত

প্রয়োজনবোধে আরাফাত ও মুযদালিফার মাঝে যাত্রাবিরতি।

মুযদালিফায় মাগরিব ও এশা: আরাফাত থেকে ফেরার রাতের আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০১৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ أَفَضْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَلَمَّا بَلَغَ الشِّعْبَ الَّذِي يَنْزِلُ عِنْدَهُ الأُمَرَاءُ نَزَلَ فَبَالَ وَتَوَضَّأَ قُلْتُ الصَّلاَةَ . قَالَ " الصَّلاَةُ أَمَامَكَ " . فَلَمَّا انْتَهَى إِلَى جَمْعٍ أَذَّنَ وَأَقَامَ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ ثُمَّ لَمْ يَحِلَّ أَحَدٌ مِنَ النَّاسِ حَتَّى قَامَ فَصَلَّى الْعِشَاءَ .

উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে (আরাফাত থেকে) প্রত্যাবর্তন করলাম। যখন তিনি সেই উপত্যকায় পৌঁছালেন যেখানে সম্ভ্রান্ত লোকেরা যাত্রাবিরতি করে, তখন সেখানে যাত্রাবিরতি দিয়ে পেশাব করেন, অতঃপর ওজু করেন। আমি বললাম, (মাগরিবের) নামাজ পরে নিন। তিনি বলেনঃ আরও সামনে এগিয়ে গিয়ে নামাজ পড়বো। তিনি মুযদালিফায় পৌঁছলে আজান ও ইকামত দেওয়া হল এবং মাগরিবের সালাত আদায় করলেন। অতঃপর কেউ জন্তুযানের পালান না খুলতেই তিনি দাঁড়িয়ে গেলেন এবং এশার সালাত আদায় করলেন।

[৩০১৯] সহীহুল বুখারী ১৩৯, ১৮১, ১৬৬৭, ১৬৭০, ১৬৭২, মুসলিম ১২৮০, নাসায়ী ৬০৯, ৩০২৪, ৩০২৫, ৩০৩১, আবূ দাউদ ১৯২১, ১৯২৫, আহমাদ ২১২৩৫, ২১২৪২, ২১২৪৯, ২১২৫৪, ২১২৮৩, ২১২৯৬, ২১৩০৫, ২১৩২৪, মুয়াত্তা মালেক ৯০৪, দারেমী ১৮৮০, ১৮৮১, সহীহ আবু দাউদ ১৬৮১। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসামা বিন যায়দ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে আরাফাত থেকে প্রত্যাবর্তন করেন। পথে এক উপত্যকায় নবী (صلى الله عليه وسلم) নামেন, পেশাব করেন এবং অজু করেন। উসামা (রাঃ) নামাজের কথা বললে নবী (صلى الله عليه وسلم) বলেন, নামাজ সামনে। এরপর তিনি মুযদালিফায় পৌঁছালে আজান ও ইকামত দেওয়া হয় এবং মাগরিবের সালাত আদায় করেন। তারপর লোকেরা জন্তুযানের পালান খোলার আগেই তিনি দাঁড়িয়ে এশার সালাত আদায় করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো মুযদালিফায় মাগরিব ও এশার সালাত আদায়ের পদ্ধতি। এতে দেখা যায়, নবী (صلى الله عليه وسلم) যাত্রাপথে সময়, স্থান ও সালাতের ধারাবাহিকতা খুব স্পষ্টভাবে পালন করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আরাফাত থেকে ফেরার পথে নবী (صلى الله عليه وسلم) মাগরিবের সালাত সঙ্গে সঙ্গে পড়েননি।
  • তিনি মুযদালিফায় পৌঁছে মাগরিব সালাত আদায় করেছেন।
  • মাগরিবের পর দ্রুত এশার সালাত আদায়ের বর্ণনা এসেছে।
  • হজ্জের আমলে সালাতের স্থান ও পদ্ধতি নবীজির আমল থেকে শেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন