২৫/৬১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০২৪ - মুযদালিফায় আল্লাহর অনুগ্রহ
মুযদালিফায় অবস্থান।
মুযদালিফায় আল্লাহর অনুগ্রহ: ক্ষমা ও দোয়ার আশার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ৩০২৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০২৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي رَوَّادٍ، عَنْ أَبِي سَلَمَةَ الْحِمْصِيِّ، عَنْ بِلاَلِ بْنِ رَبَاحٍ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ قَالَ لَهُ غَدَاةَ جَمْعٍ " يَا بِلاَلُ أَسْكِتِ النَّاسَ " . أَوْ " أَنْصِتِ النَّاسَ " . ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ تَطَوَّلَ عَلَيْكُمْ فِي جَمْعِكُمْ هَذَا فَوَهَبَ مُسِيئَكُمْ لِمُحْسِنِكُمْ وَأَعْطَى مُحْسِنَكُمْ مَا سَأَلَ ادْفَعُوا بِاسْمِ اللَّهِ " .
বিলাল বিন রাবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মুযদালিফার দিন ভোরে নবী (ﷺ) তাকে বলেন: হে বিলাল! লোকেদের চুপ করতে বল। অতঃপর তিনি বলেন: এই মুযদালিফায় আল্লাহ তাআ’লা তোমাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করেছেন, তোমাদের উত্তম লোকেদের ওয়াসিলার তোমাদের গুনাহগারদের ক্ষমা করেছেন এবং তোমাদের মধ্যে সৎকর্মশীল ব্যক্তি যা প্রার্থনা করেছে তিনি তাকে তা দিয়েছেন। অতএব তোমরা আল্লাহর নাম নিয়ে প্রত্যাবর্তন কর।
[৩০২৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১৬২৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. ইবনু আবু রাওওয়াদ সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন, তার স্মৃতিশক্তি দুর্বলতার দিক থেকে তিনি পরিচিত। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন ও মুরজীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৪৭, ১৮/১৩৬ নং পৃষ্ঠা)২. আবু সালামাহ আল-হিমসী সম্পর্কে আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে জানা যায়না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৪১১, ৩৩/৩৭৭ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু ইবনু আবু রাওওয়াদ ও আবু সালামাহ আল-হিমসী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৫ টি শাহিদ হাদিস রয়েছে, ৩ টি খুবই দুর্বল, ৫ টি দুর্বল, ৪ টি হাসান, ৩ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মুসান্নাফ আবদুর রাযযাক ৮৮৩১, মা'রিফাতুস সাহাবাহ ৩০৩৭।
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিলাল (রাঃ)-এর সূত্রে মুযদালিফার দিনের ভোরের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) প্রথমে বিলাল (রাঃ)-কে বলেন, লোকদের চুপ করতে বল। এরপর তিনি জানান, এই মুযদালিফায় আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। তোমাদের উত্তম লোকেদের ওয়াসীলায় তোমাদের গুনাহগারদের ক্ষমা করেছেন এবং সৎকর্মশীল ব্যক্তি যা প্রার্থনা করেছে তাকে তা দিয়েছেন। তারপর বলেন, আল্লাহর নাম নিয়ে প্রত্যাবর্তন কর। “মুযদালিফায় আল্লাহর অনুগ্রহ”, “মুযদালিফার দোয়া” এবং “হজ্জে ক্ষমার হাদিস” খুঁজলে এই বর্ণনাটি খুব প্রাসঙ্গিক। এখানে আশা, দোয়া ও আল্লাহর দয়ার কথা আছে; তবে হাদিসে যতটুকু বলা হয়েছে, ব্যাখ্যাও ততটুকুতেই সীমিত রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুযদালিফার ভোরে নবী (صلى الله عليه وسلم) মানুষকে মনোযোগ দিয়ে শুনতে বলেছেন।
- হাদিসে মুযদালিফায় আল্লাহর অনুগ্রহ ও ক্ষমার কথা এসেছে।
- সৎকর্মশীল ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা এই বর্ণনায় উল্লেখ আছে।
- রওয়ানা হওয়ার সময় আল্লাহর নাম নেওয়ার নির্দেশ এসেছে।
