২৫/৭৪. অধ্যায়ঃ
হজ্জের অনুষ্ঠানাদিতে অগ্রপশ্চাৎ করা
সুনানে ইবনে মাজাহ : ৩০৫০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৫০
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُسْأَلُ يَوْمَ مِنًى فَيَقُولُ " لاَ حَرَجَ لاَ حَرَجَ " . فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ " لاَ حَرَجَ " . قَالَ رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ قَالَ " لاَ حَرَجَ " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মিনার দিবসে লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলে তিনি বলতেন, কোন দোষ নেই, কোন ক্ষতি নেই। অতএব এক ব্যক্তি তাঁর নিকট এসে বললো, কুরবানির পূর্বে আমি মাথা মুণ্ডন করিয়েছি। তিনি বললেনঃ কোন দোষ নেই। আরেকজন বললো, আমি সন্ধ্যায় কংকর নিক্ষেপ করেছি। তিনি বললেন, কোন ক্ষতি নেই।
তাহকীক আলবানীঃ সহীহ।[৩০৫০] সহীহুল বুখারী ৮৪, ১৭২১, ১৭২২, ১৭২৩, ১৭৩৪, ১৭৩৫, ৬৬৬৬, মুসলিম ১৩০৭, নাসাঈ ৩০৬৭, আবু দাউদ ১৯৮৩, সহীহ আবু দাউদ ১৭৩১। তাহকীক আলবানীঃ সহীহ।
