২৫/৭৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫৭ - আরাফাতের ভাষণে রক্ত ও সম্পদের নিরাপত্তা
কোরবানীর দিনের ভাষণ
আরাফাতের ভাষণ: জীবন, সম্পদ ও হাউজে কাউসারের সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ৩০৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৫৭
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ، حَدَّثَنَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْمُخَضْرَمَةِ بِعَرَفَاتٍ فَقَالَ «أَتَدْرُونَ أَىُّ يَوْمٍ هَذَا وَأَىُّ شَهْرٍ هَذَا وَأَىُّ بَلَدٍ هَذَا» . قَالُوا هَذَا بَلَدٌ حَرَامٌ وَشَهْرٌ حَرَامٌ وَيَوْمٌ حَرَامٌ . قَالَ «أَلاَ وَإِنَّ أَمْوَالَكُمْ وَدِمَاءَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي يَوْمِكُمْ هَذَا أَلاَ وَإِنِّي فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ وَأُكَاثِرُ بِكُمُ الأُمَمَ فَلاَ تُسَوِّدُوا وَجْهِي أَلاَ وَإِنِّي مُسْتَنْقِذٌ أُنَاسًا وَمُسْتَنْقَذٌ مِنِّي أُنَاسٌ فَأَقُولُ يَا رَبِّ أُصَيْحَابِي . فَيَقُولُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ» .
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতের ময়দানে তাঁর স্বীয় উষ্ট্রীতে আরোহিত অবস্থায় বলেনঃ তোমরা কি জানো আজ কোন দিন, এটা কোন মাস এবং এটা কোন শহর? তারা বলেন, এটা (মক্কা) সম্মানিত শহর, সম্মানিত মাস ও সম্মানিত দিন। তিনি আরো বলেনঃ সাবধান! তোমাদের সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের প্রতি তেমনি হারাম যেমনি তোমাদের এই মাসের সম্মান রয়েছে তোমাদের এই শহরে তোমাদের এই দিনে।শুনে রাখো! আমি তোমাদের আগেই হাওযে কাওসারে উপস্থিত থাকবো। অন্যান্য উম্মাতের তুলনায় তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি গৌরব করবো। তোমরা যেন আমার চেহারা কালিমালিপ্ত না করো। সাবধান! কিছু লোককে আমি মুক্ত করতে পারবো। আর কিছু লোককে আমার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হবে। তখন আমি বলবো, হে আল্লাহ! এরা তো আমার সাহাবী! তিনি বলবেনঃ তোমার পরে এরা কী বিদআতি কাজ করেছে, তা তুমি জানো না।
[৩০৫৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী যাফির বিন সুলায়মান সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না, তার দুর্বলতার সাথে তার থেকে হাদিস লিখা যায়। আবুল হাসান ইবনুল মুদানী বলেন, আমি তার হাদিস বর্জন করেছি। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তিনি নির্ভরযোগ্য নন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৯৪৭, ৯/২৬৭ নং পৃষ্ঠা)২. আবু সিনান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী ও সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিসের ক্ষেত্রে নির্ভরযোগ্য নন। আহমাদ বিন সালিহ আল-জায়লী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় সন্দেহ করেন। মুহাম্মাদ বিন আম্মার বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ২২৯৪, ১০/৪৯২ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আরাফাতের ময়দানে উষ্ট্রীর ওপর বসে সাহাবীদের জিজ্ঞেস করেন—আজ কোন দিন, কোন মাস ও কোন শহর। তাঁরা বলেন, এটি সম্মানিত দিন, সম্মানিত মাস ও সম্মানিত শহর। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, মানুষের সম্পদ ও রক্ত পরস্পরের জন্য তেমনই হারাম, যেমন এই মাস, শহর ও দিনের সম্মান আছে। তিনি আরও বলেন, তিনি হাউজে কাউসারে আগে উপস্থিত থাকবেন এবং উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গৌরব করবেন। এরপর সতর্ক করেন, তাঁর চেহারা যেন কালিমালিপ্ত করা না হয়। কিছু লোককে তাঁর কাছ থেকে সরিয়ে নেওয়ার কথাও এসেছে, কারণ তাঁর পরে তারা নতুন কিছু করেছে। হাদিসটি সম্মান, আনুগত্য ও সতর্কতার বড় শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের রক্ত ও সম্পদ সম্মানিত—এ কথা নবী صلى الله عليه وسلم জোর দিয়ে বলেছেন।
- আরাফাতের ময়দানে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে।
- নবী صلى الله عليه وسلم হাউজে কাউসারে উম্মতের আগে উপস্থিত থাকার কথা বলেছেন।
- নবী صلى الله عليه وسلم-এর পরে নতুন কিছু করার ব্যাপারে সতর্কতা এসেছে।
