২৫/৯১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৯ - মুহরিমের জন্য ক্ষতিকর প্রাণী হত্যা
ইহরামধারী ব্যক্তি যে সব প্রানী হত্যা করতে পারবে
মুহরিমের জন্য ক্ষতিকর প্রাণী হত্যা: ইঁদুর কেন ক্ষতিকর বলা হলো
সুনানে ইবনে মাজাহ : ৩০৮৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩০৮৯
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ أَنَّهُ قَالَ " يَقْتُلُ الْمُحْرِمُ الْحَيَّةَ وَالْعَقْرَبَ وَالسَّبُعَ الْعَادِيَ وَالْكَلْبَ الْعَقُورَ وَالْفَأْرَةَ الْفُوَيْسِقَةَ " . فَقِيلَ لَهُ لِمَ قِيلَ لَهَا الْفُوَيْسِقَةُ قَالَ لأَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ اسْتَيْقَظَ لَهَا وَقَدْ أَخَذَتِ الْفَتِيلَةَ لِتُحْرِقَ بِهَا الْبَيْتَ .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ মুহরিম ব্যক্তি নিম্নোক্ত প্রাণীগুলো হত্যা করতে পারেঃ সাপ, বিছা, আক্রমণকারী হিংস্র প্রাণী, পাগল কুকুর ও ক্ষতিকর ইঁদুর। আবূ সাঈদ (রাঃ) -র নিকট জিজ্ঞাসা করা হলো, ইঁদুরকে ক্ষতিকর বলা হলো কেন? তিনি বলেন, কেননা রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য জেগেছিলেন এবং সে ঘরে আগুন ধরানোর জন্য জ্বলন্ত সলিতা নিয়েছিল।
[৩০৮৯] তিরমিযী ৮৩৮, আবূ দাউদ ১৮৪৮, আহমাদ ১০৬০৭, ১১৩৪৬, ইরওয়া ৪/২২৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী১. মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী (রহঃ) বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ (রহঃ) বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, তিনি শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৪৮, ২৬/২৯৩ নং পৃষ্ঠা)২. ইয়াযীদ বিন আবু যিয়াদ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম (রহঃ) বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু আহমাদ বিন আদী (রহঃ) বলেন, তিনি কুফার শীয়াদের একজন। আবু বাকর আল-বায়হাকী (রহঃ) ও আবু হাতিম আর-রাযী (রহঃ) বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু দাউদ আস-সাজিসতানী (রহঃ) বলেন, তার হাদীস কেউ বর্জন করেছেন এমর্মে আমার জানা নেই। আবু যুরআহ আর-রাযী (রহঃ) বলেন, তিনি দুর্বল, তার থেকে হাদীস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য নয়। ইমাম তিরমিযি (রহঃ) বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেন, তার স্মৃতিশক্তি ভালো ছিল না। ইবরাহীম বিন ইয়াকুব আল-জাওযুজানী (রহঃ) বলেন, আমি আহলে ইলমদের বলতে শুনেছি, তারা তাকে দুর্বল বলতেন। ইমাম দারাকুতনী (রহঃ) বলেন, তিনি দুর্বল, তিনি হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল বাকী ইবনুল কানি (রহঃ) বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন (রহঃ) বলেন, তার হাদীস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৯৯১, ৩২/১৩৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ৩০৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মুহরিম ব্যক্তি সাপ, বিচ্ছু, আক্রমণকারী হিংস্র প্রাণী, পাগল কুকুর এবং ক্ষতিকর ইঁদুর হত্যা করতে পারে। হাদিসের শেষে ইঁদুরকে কেন ক্ষতিকর বলা হলো, সে কথাও এসেছে। আবু সাঈদ (রাঃ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একবার তার জন্য জেগেছিলেন, কারণ ইঁদুর ঘরে আগুন ধরানোর জন্য জ্বলন্ত সলিতা নিয়েছিল। এই অংশটি হাদিসের শিক্ষা আরও পরিষ্কার করে। এখানে ইঁদুরের ক্ষতির কারণ সরাসরি বর্ণনায় এসেছে। তাই এই হাদিসে ক্ষতিকর প্রাণী হত্যা, ইহরামে নিরাপত্তা, এবং ঘরের আগুনের ঝুঁকি—সবই যুক্ত হয়েছে। ব্যাখ্যায় অতিরিক্ত প্রাণী বা আলাদা বিধান যোগ না করে হাদিসের তালিকাই ধরে রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহরিম ব্যক্তি নির্দিষ্ট ক্ষতিকর প্রাণী হত্যা করতে পারে বলে হাদিসে এসেছে।
- ইঁদুরকে ক্ষতিকর বলার একটি কারণ হাদিসেই বর্ণিত হয়েছে।
- ঘরের নিরাপত্তা ও আগুনের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার শিক্ষা পাওয়া যায়।
- ইহরামের নিয়ম মানলেও ক্ষতি প্রতিরোধের সুযোগ আছে।
