২৫/৯৮. অধ্যায়ঃ

মর্দা ও মাদী উভয় ধরনের পশুই কোরবানী দেয়া যায়

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১০১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، أَنْبَأَنَا مُوسَى بْنُ عُبَيْدَةَ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ فِي بُدْنِهِ جَمَلٌ ‏.‏

সালামাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এর কুরবানির পশুর মধ্যে একটি উটও ছিল।

তাহকীক আলবানীঃ সহীহ।[৩১০১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুসা বিন উবাদাহ সম্পর্কে আবু আহমাদ বিন আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি ভালো ব্যাক্তি তবে হাফিয নয়। আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম তিরমিযি ও আবু মুহাম্মাদ বিন হাযম বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস বর্ণনা করা আমার মতে বৈধ নয়। আহমাদ বিন শু'আয়ব ও ইমাম যাহাবী তাকে দুর্বল বলেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, মাতালিবুল আলায়ায় তাকে দুর্বল হিসেবে উল্লেখ করা হয়েছে। ইমাম মুসলিম বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি হাদিস বর্ণনায় খুবই দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫০৬, ২৯/১০৪ নং পৃষ্ঠা)উক্ত হাদিসটি সহিহ কিন্তু মুসা বিন উবাদাহ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২০৩ টি শাহিদ হাদিস রয়েছে, ১২ টি খুবই দুর্বল, ২৫ টি দুর্বল, ২৯ টি হাসান, ১৩৭ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ৮১৫, আবু দাউদ ১৭৪৯, ১৭৬৪, ১৭৯৭, মুয়াত্তা মালিক ৮৪৭, ৮৯৮, আহমাদ ২০৮০, ২৩৫৮, ২৪২৪, ২৪৬২, ২৮৭৫, ১৪১৩৯, ১৪৭৫৩, মু'জামুল আওসাত ১০৪০, ৬৩০৭, ৯১৯৭।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন