২৫/১০৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১০৯ - মক্কার হারাম সীমার সম্মান

মক্কার ফাদীলাত

মক্কার হারাম: বৃক্ষ, শিকার ও হারানো জিনিসের বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১০৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ صَالِحٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمِ بْنِ يَنَّاقٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ ـ ﷺ ـ يَخْطُبُ عَامَ الْفَتْحِ فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ فَهِيَ حَرَامٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لاَ يُعْضَدُ شَجَرُهَا وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا وَلاَ يَأْخُذُ لُقَطَتَهَا إِلاَّ مُنْشِدٌ " . فَقَالَ الْعَبَّاسُ إِلاَّ الإِذْخِرَ فَإِنَّهُ لِلْبُيُوتِ وَالْقُبُورِ. فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِلاَّ الإِذْخِرَ "

সাফিয়্যা বিনতু শায়বাহ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি মক্বা বিজয়ের বছর নবী (ﷺ) কে তাঁর ভাষণে বলতে শুনেছি: হে জনগণ! আল্লাহ তাআলা আসমান ও যমীন সৃষ্টির দিন থেকে মক্কাকে হারাম (সম্মানিত) করেছেন। অতএব তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তার বৃক্ষরাজি কাটা যাবে না, এখানকার শিকারের পিছু ধাওয়া করা যাবে না, এখানে পড়ে থাকা কোন জিনিস তুলে নেয়া যাবে না, কেবল সেই ব্যক্তি তা তুলতে পারবে যে তার ঘোষণা দিবে। আব্বাস (রাঃ) বলেন, কিন্তু ইযখির ঘাস (বৈধ করা হোক)। কারণ তা ঘরবাড়ি তৈরি ও কবরে রাখার জন্য (প্রয়োজন হয়)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ইযখির ঘাস ব্যতীত।

[৩১০৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ৪/২৪৯, মুখতাসারুল বুখারী ১/৩১৭। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী১. ইউনুস বিন বুকায়র সম্পর্কে আবু বকর বিন আবু শায়বাহ বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭১৭১, ৩২/৪৯৩ নং পৃষ্ঠা)২. মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সালিহ। সুলায়মান বিন তারখান ও সুলায়মান বিন মিহরান বলেন, তিনি মিথ্যুক। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি আমার নিকট হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫০৫৭, ২৪/৪০৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের বছর নবী صلى الله عليه وسلم-এর ভাষণের কথা এসেছে। তিনি বলেন, আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির দিন থেকে মক্কাকে হারাম করেছেন এবং তা কেয়ামত পর্যন্ত হারাম থাকবে। এরপর তিনি মক্কার বৃক্ষ না কাটা, শিকারকে না তাড়ানো এবং পড়ে থাকা জিনিস না তোলার নির্দেশ দেন। তবে যে ব্যক্তি ঘোষণা করবে, সে হারানো জিনিস তুলতে পারে। আব্বাস রাঃ ইযখির ঘাসের প্রয়োজনের কথা বললে নবী صلى الله عليه وسلم ইযখিরকে ব্যতিক্রম করেন। এই হাদিসের মূল বিষয় মক্কার হারাম সীমার সম্মান। মক্কার ফজিলত ও পবিত্রতা বোঝার জন্য এটি খুব পরিষ্কার বর্ণনা। এখানে সম্মান মানে শুধু অনুভূতি নয়, আচরণেও সতর্কতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কা কেয়ামত পর্যন্ত হারাম ও সম্মানিত স্থান।
  • মক্কার বৃক্ষ, শিকার ও হারানো জিনিসের বিষয়ে সতর্কতা আছে।
  • ইযখির ঘাসের ক্ষেত্রে হাদিসে নির্দিষ্ট ব্যতিক্রম এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন