২৫/১০৪. অধ্যায়ঃ
মদীনার ফাদীলাত
সুনানে ইবনে মাজাহ : ৩১১৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১১৫
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مِكْنَفٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ أُحُدًا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ وَهُوَ عَلَى تُرْعَةٍ مِنْ تُرَعِ الْجَنَّةِ وَعَيْرٌ عَلَى تُرْعَةٍ مِنْ تُرَعِ النَّارِ " .
আবদুল্লাহ বিন মিকনাফ (মাজহুল বা অপরিচিত) হতে বর্ণিতঃ
আমি আনাস বিন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উহুদ একটি পাহাড়, সে আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। তা জান্নাতের টিলাসমূহের একটির উপর অবস্থিত। আর আয়ের পাহাড় দোজখের টিলাসমূহের একটির উপর অবস্থিত।
[৩১১৫] সহীহুল বুখারী ২৮৮৯, ২৮৯৩, ৩৩৬৭, মুসলিম ১৩৯৩, তিরমিযী ৩৯২২, আহমাদ ১২০১৩, ১২১০১, ১৩১১৩, ১৩১৩৩, মুয়াত্তা মালেক ১৬৪৫, যইফাহ ১৮২০, যইফ আল-জামি ১৩৬৮। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন মিকনাফ সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তার হাদিস দ্বারা দলীল পেশ করা সঠিক নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫৯১, ১৬/১৭৬ নং পৃষ্ঠা)
