২৫/১০৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১১৮ - বৃষ্টিতে তাওয়াফ ও গুনাহ মাফের আশা

বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করা

বৃষ্টিতে তাওয়াফ: মাকামে ইবরাহিমে সালাত ও নতুন আমলের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَجْلاَنَ، قَالَ طُفْنَا مَعَ أَبِي عِقَالٍ فِي مَطَرٍ فَلَمَّا قَضَيْنَا طَوَافَنَا أَتَيْنَا خَلْفَ الْمَقَامِ فَقَالَ طُفْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ فِي مَطَرٍ فَلَمَّا قَضَيْنَا الطَّوَافَ أَتَيْنَا الْمَقَامَ فَصَلَّيْنَا رَكْعَتَيْنِ فَقَالَ لَنَا أَنَسٌ «ائْتَنِفُوا الْعَمَلَ فَقَدْ غُفِرَ لَكُمْ» . هَكَذَا قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ وَطُفْنَا مَعَهُ فِي مَطَرٍ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা আবূ ইকালের সাথে বৃষ্টির মধ্যে (বাইতুল্লাহ) তাওয়াফ করলাম এবং তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে এলাম। তখন আবূ ইকাল বলেন, আমি আনাস বিন মালিক (রাঃ)-এর সাথে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফ করেছি। আমরা তাওয়াফ শেষে মাকামে (ইবরাহীম) এসে দু’ রাক’আত নামাজ পড়েছি। অতঃপর আনাস (রাঃ) আমাদের বলেন, এখন নতুনভাবে নিজেদের আমিলের হিসাব রাখো। তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আমাদের এরূপই বলেছেন এবং আমরা তাঁর সাথে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছি।

[৩১১৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী দাউদ বিন আজলান সম্পর্কে আবু আহমাদ বিন আদী বলেন, তিনি দুর্বল। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি হাদিস বর্ণনা করেছেন কিন্তু তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু সাঈদ বিন আমর ও আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি আবু ইকাল থেকে একাধিক জাল হাদিস বর্ণনা করেছেন। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৭৭৪, ৮/৪১৭ নং পৃষ্ঠা)২. আবু ইকাল সম্পর্কে আহমাদ আল-হাকিম বলেন, তার হাদিস নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমালী কোন ফিসক এর সাথে জড়িত। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত। ইমাম যাহাবী বলেন, তিনি জাল (বানোয়াট) হাদিস বর্ণনার অভিযোগে অভিযুক্ত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৬১৮, ৩০/৩৩৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে বৃষ্টির মধ্যে বাইতুল্লাহ তাওয়াফের বর্ণনা এসেছে। আবু ইকাল বলেন, তিনি আনাস বিন মালিক রাঃ-এর সঙ্গে বৃষ্টিতে তাওয়াফ করেছেন। তাওয়াফ শেষে তারা মাকামে ইবরাহিমের পেছনে এসে দুই রাকাত নামাজ পড়েন। এরপর আনাস রাঃ বলেন, এখন নতুনভাবে নিজেদের আমলের হিসাব রাখো; তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তিনি জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের এমনই বলেছেন, যখন তাঁরা তাঁর সঙ্গে বৃষ্টির মধ্যে তাওয়াফ করেছিলেন। হাদিসটির মূল বিষয় বৃষ্টিতে তাওয়াফ ও তাওয়াফ-পরবর্তী সালাত। এখানে গুনাহ মাফের বর্ণনাও এসেছে। তবে ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার, কারণ হাদিসটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বৃষ্টির মধ্যে তাওয়াফ করার একটি বর্ণনা এখানে এসেছে।
  • তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত সালাত পড়ার কথা এসেছে।
  • আনাস রাঃ পূর্বের গুনাহ মাফের কথা নবী صلى الله عليه وسلم-এর বাণী হিসেবে জানিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন