২৭/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৯৫ - গাধার গোশতের হাঁড়ি ধোয়ার নির্দেশ

বন্য গাধার গোশ্‌ত

গৃহপালিত গাধার গোশত রান্না হলে হাঁড়ি ধোয়ার হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩১৯৫

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ غَزْوَةَ خَيْبَرَ فَأَمْسَى النَّاسُ قَدْ أَوْقَدُوا النِّيرَانَ فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ «عَلاَمَ تُوقِدُونَ» . قَالُوا عَلَى لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ فَقَالَ «أَهْرِيقُوا مَا فِيهَا وَاكْسِرُوهَا» . فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَوْ نُهَرِيقُ مَا فِيهَا وَنَغْسِلُهَا فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ «أَوْ ذَاكَ» .

সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে খায়বারের যুদ্ধ করেছি। সন্ধ্যা হলে লোকেরা চুলায় আগুন ধরালো। নবী (ﷺ) জিজ্ঞেস করলেনঃ তোমরা কী রান্না করছো? তারা বলেন, গৃহপালিত গাধার গোশ্‌ত। তিনি বলেন, হাঁড়িতে যা আছে তা ফেলে দাও এবং হাঁড়িগুলো ভেঙ্গে ফেলো। দলের মধ্যকার এক ব্যক্তি বললো, হাঁড়ির মধ্যে যা আছে আমরা কি তা ফেলে দিয়ে হাঁড়ি ধুয়ে নিতে পারি? নবী (ﷺ) বলেনঃ আচ্ছা! তাই করো।

[৩১৯৫] সহীহুল বুখারী ২৪৭৭, ৪১৯৬, ৬১৪৮, মুসলিম ১৮০২, আহমাদ ১৬০৭৮, ১৬০৯০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)২. আল-মুগীরাহ বিন আবদুর রহমান সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৩৫, ২৮/৩৮১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩১৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালামাহ বিন আকওয়া (রাঃ) খায়বারের যুদ্ধের ঘটনা বর্ণনা করেন। লোকেরা সন্ধ্যায় আগুন জ্বালালে নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করলেন, কী রান্না করছো? তারা বলল, গৃহপালিত গাধার গোশত। তখন তিনি বললেন, হাঁড়িতে যা আছে তা ফেলে দাও এবং হাঁড়ি ভেঙে ফেলো। দলের একজন বলল, আমরা কি ভেতরের জিনিস ফেলে হাঁড়ি ধুয়ে নিতে পারি? নবী (صلى الله عليه وسلم) বললেন, আচ্ছা, তাই করো। এই হাদিসে নিষিদ্ধ খাবার ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাস্তব সহজতার দিকও দেখা যায়। হাঁড়ি ভাঙার পরিবর্তে ধুয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি নির্দেশ মানা এবং সহজ সমাধান—দুই দিকই শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গৃহপালিত গাধার গোশত রান্না হলেও তা ফেলে দিতে বলা হয়েছে।
  • হাঁড়ি ভাঙার বদলে ধুয়ে নেওয়ার অনুমতি এসেছে।
  • নিষেধ মানার সঙ্গে বাস্তব সহজতাও ইসলামে বিবেচ্য হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন