২৮/৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৭ - প্রাণীর অঙ্গ কেটে খাওয়া নিষেধ

জীবিত প্রাণীর দেহের অংশবিশেষ কর্তন করলে তা মৃত হিসাবে গণ্য

জীবন্ত প্রাণীর অঙ্গ কেটে নেওয়ার কঠোর সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ৩২১৭

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يَجُبُّونَ أَسْنِمَةَ الإِبِلِ وَيَقْطَعُونَ أَذْنَابَ الْغَنَمِ أَلاَ فَمَا قُطِعَ مِنْ حَىٍّ فَهُوَ مَيِّتٌ " .

তামীম আদ্ দারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শেষ যুগে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে, যারা উটের কুজ এবং মেষের লেজের (প্রান্তভাগের চর্বিযুক্ত মোটা) অংশ (খাওয়ার জন্য) কেটে বিচ্ছিন্ন করবে। সাবধান! জীবন্ত প্রাণীর দেহের কোন অংশ কেটে বিচ্ছিন্ন করা হলে তা মৃত হিসাবে গণ্য (তা খাওয়া নিষিদ্ধ)

[৩২১৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। গায়াতুল মারাম ৪৪ নং পৃষ্ঠা। তাহকীক আলবানীঃ খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী১. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭২, ৩/১৬৩ নং পৃষ্ঠা)২. আবু বাকর আল-হুযালী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয় তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য হবে না। আবু যুরআহ আর-রাযী ও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। মুহাম্মাদ বিন জা'ফার বলেন, তিনি মিথ্যা কথা বলতেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭২৬৮, ৩৩/১৫৯ নং পৃষ্ঠা)৩. শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ৩২১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে তামীম আদ-দারী (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শেষ যুগে এমন লোকের কথা বলেছেন যারা উটের কুঁজ এবং মেষের লেজের চর্বিযুক্ত অংশ কেটে বিচ্ছিন্ন করবে। এরপর তিনি সতর্ক করে বলেন, জীবন্ত প্রাণীর দেহ থেকে যা কাটা হয়, তা মৃত। এই বর্ণনায় একটি বাস্তব কাজের উদাহরণ দেওয়া হয়েছে এবং তার হুকুম জানানো হয়েছে। এখানে শুধু খাদ্যের নিয়ম নয়, প্রাণীর প্রতি আচরণের সতর্কতাও বোঝা যায়। জীবন্ত প্রাণীর অঙ্গ কাটা, উটের কুঁজ, মেষের লেজ, মৃত গণ্য—এসব এই হাদিসের প্রধান বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জীবন্ত প্রাণীর অঙ্গ কেটে নেওয়া থেকে সতর্ক করা হয়েছে।
  • উটের কুঁজ বা মেষের লেজ কাটার উদাহরণ হাদিসে এসেছে।
  • জীবন্ত প্রাণী থেকে কাটা অংশ মৃত হিসেবে গণ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন